Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ২০, ২০২৩

৫ বছর পর ফিফা র‍্যাঙ্কিং-এ ১০০–র মধ্যে জায়গা করে নিল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
৫ বছর পর ফিফা র‍্যাঙ্কিং-এ ১০০–র মধ্যে জায়গা করে নিল ভারত

২০১৮ সালে শেষবার ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০০–র মধ্যে জায়গা করে নিয়েছিল ভারত। তারপর আন্তর্জাতিক ফুটবলে সেভাবে সাফল্য না পাওয়ায় র‌্যাঙ্কিংয়ে নেমে যেতে হয়েছিল। ইন্টার কন্টিনেন্টাল কাপ ও সাফ কাপে সাফল্য আবার র‌্যাঙ্কিংয়ে এগিয়ে দিল ভারতকে। ৫ বছর পর আবার ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০০–র মধ্যে ঢুকে পড়লেন সুনীল ছেত্রিরা। ৭ ধাপ এগিয়ে ভারতের স্থান ৯৯ নম্বরে।

সুনীল ছেত্রির নেতৃত্বে আন্তর্জাতিক ফুটবলে দারুণ অগ্রগতি হয়েছে ভারতের। মার্চ মাসে ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ভারতের স্থান ছিল ১০৬ নম্বরে। ইন্টার কন্টিনেন্টাল ও সাফ কাপে সাফল্য ১০৬ নম্বর থেকে ৯৯ নম্বরে তুলে নিয়ে এসেছে ভারতকে। সাম্প্রতিককালে ভারতীয় ফুটবল দলের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য সাফ কাপ জয়।  লালিয়ানজুয়ালা ছাংতে, সাহাল আব্দুল সামাদ, মহেশ সিং, অনিরুদ্ধ থাপার মতো তরুণ ফুটবলাররা দারুণভাবে নিজেদের মেলে ধরেছেন। সুনীল ছেত্রিও দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন।

দলের সাম্প্রতিক সাফল্য সত্ত্বেও এটা মনে রাখতে হবে যে, ভারতের এই যাত্রা সবসময় মসৃণ ছিল না। ২০১৫ সালের মার্চে ভারত নিজেদের সর্বনিম্ন র‌্যাঙ্কিং ১৭৩ নম্বরে নেমে গিয়েছিল। তারপর আস্তে আস্তে আবার নিজেদের তুলে নিয়ে এসেছে। এই প্রথম সেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছল ভারত। ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাক সম্প্রতি ২০২৩ এশিয়ান গেমসে খেলার অনুমতি দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। স্টিমাক তার চিঠিতে উল্লেখ বলেছেন যে, এক্সপোজার ভারতীয় দলের জন্য ভাল হবে।

ভারতের মতো র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশও। তিনধাপ এগিয়ে বাংলাদেশের স্থান এখন ১৮৯ নম্বরে। ২০২২ সালের জুনে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১৯২ তম স্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ। ১৩ মাস পর আবার উঠে এল। সাফ চ্যাম্পিয়নশিপে সাফল্যের জন্যই র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ। ১৪ বছর পর প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ের প্রথম দশে অবশ্য কোনও পরিবর্তন নেই। শীর্ষ স্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দু’‌নম্বরে ফ্রান্স, তিনে ব্রাজিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!