Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৪, ২০২৬

প্রো-হকি লিগে পাকিস্তানকে ৪-৩ ব্যবধানে হারাল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রো-হকি লিগে পাকিস্তানকে ৪-৩ ব্যবধানে হারাল ভারত

এক সময় ক্রিকেট ও হকিতে পাকিস্তানের স্বর্ণযুগ ছিল। সেই দাপট এখন উধাও। ক্রিকেট মাঠে দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ওপর আধিপত্য দেখিয়ে আসছে ভারত। হকিতেও তার ব্যতিক্রম নয়। দীর্ঘ ১০ বছর ভারতের বিরুদ্ধে হকিতে জয় পায়নি পাকিস্তান। ধারাবাহিকতা আরও প্রসারিত করল ভারত। এফআইএইচ প্রো–হকি লিগে রুদ্ধশ্বাস ম্যাচে স্নায়ুচাপ ধরে রেখে পাকিস্তানকে ৪–৩ ব্যবধানে হারাল। এই নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে টানা ১৮ ম্যাচে জয় তুলে নিল ভারত।

ম্যাচের শুরু থেকে অবশ্য পাকিস্তানের দাপটই ছিল বেশি। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে ৮ মিনিটেই পেনাল্টি কর্নার আদায় করে নেয়। পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে পাকিস্তানকে এগিয়ে দেন আহমেদ নাদিম। পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে ভারত। বারবার আক্রমণ তুলে নিয়ে আসে। বেশ কয়েকটা পেনাল্টি কর্নার আদায় করে নেয়। তবে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত পেনাল্টি কর্নারগুলি কাজে লাগাতে পারেননি। প্রথম কোয়ার্টারে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে পাকিস্তান।
দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণে আরো ঝাঁঝ বাড়ায় ভারত। বেশ কয়েকবার পাকিস্তান ডি বক্সে হানা দেন অভিষেক, নীলকান্ত, সুখজিৎ সিংরা। কিন্তু পাকিস্তান গোলকিপারের বাধা টপকাতে পারছিলেন না। এই সময় পাক গোলকিপার আলি রেজা বেশ কয়েকটা ভাল সেভ করেন। দ্বিতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময়ে দিলপ্রীতের ক্রস থেকে গোল করে সমতা ফেরান অভিষেক। ২ মিনিট পর হরমনপ্রীতের ড্র্যাগ ফ্লিক পাকিস্তান গোলকিপার আটকে দিলে ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে গোল করে ভারতকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন নীলকান্ত। বিরতিতে ২–১ ব্যবধানে এগিয়ে থাকে ভারত।

লন্ডনের গরমে ভারতীয় খেলোয়াড়রা বেশ কাহিল হয়ে পড়ছিলেন। পুরো উদ্যমে খেলতে হিমশিম খাচ্ছিলেন। সেই সুযোগে পাকিস্তান পাল্টা আক্রমণ শানিয়ে চাপ ‌বাড়াচ্ছিল। খেলার গতির বিরুদ্ধেই ব্যবধান বাড়ায় ভারত। ৪০ মিনিটে দুর্দান্ত ডাইভিং শটে ৩–১ করেন সুখজিৎ। এই গোলের পরপরই পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে ৪–১ করেন রাজিন্দার সিং। ৫৩ মিনিটে সুরজ কারকেরা দুই পায়ের ফাঁক দিয়ে চমৎকার ড্র‌্যাগ ফ্লিকে ব্যবধান কমান আবু মাহমুদ। ম্যাচ শেষ হওয়ার ১০ সেকেন্ড আগে মাহমুদের পেনাল্টি কর্নার ভারতীয় রক্ষণব্যূহে প্রতিহত হয়ে ফিরে এলে ফিরতি বল জালে পাঠান মঈন শাকিল। পাকিস্তান ভাল খেললেও যোগ্য দল হিসেবে জিতেছে ভারত। পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলে ৭ নম্বরে উঠে এসেছে ভারত। পাকিস্তান রয়েছে ৯ নম্বরে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!