- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২৯, ২০২৫
“চিনের শর্তেই ভারতকে সম্পর্ক স্বাভাবিক করতে বাধ্য করা হচ্ছে”,মোদির বিদেশ সফরকে ঘিরে অভিযোগ কংগ্রেসের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন জাপান ও চিন সফরে বেরিয়েছেন, তখন কংগ্রেস কড়া ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে অভিযোগ করেছে, ভারতকে “চাপের মুখে” চিনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাধ্য করা হচ্ছে, তাও মূলত বেইজিংয়ের শর্তে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ দাবি করেন, সাম্প্রতিক সময়ে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছুটা অবনতি ঘটেছে, আর সেই সুযোগ নিচ্ছে চিন। তিনি বলেন, “কূটনৈতিক ভুলের ফলে ভারতের হাতে এখন কোনও কার্যকর সমাধান সূত্র নেই।”
কংগ্রেস নেতা জয়রাম রমেশ তাঁর এক্স- হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, “এই চিন সফর একটি ‘মোমেন্ট অব রেকনিং’। বাস্তবে কোনও সমাধান ছাড়াই আমাদের সম্পর্ক স্বাভাবিক করতে বাধ্য করা হচ্ছে — এবং সেটা চিনের পছন্দমতো দেওয়া শর্তে।”
The Frequently Flying (and more frequently lying) Prime Minister is off to Japan and China.
His visit to China is a moment of some reckoning for India. We are being forced to normalise relations with China — largely on their terms, with China trying to take advantage of the…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 29, 2025
তিনি আরও বলেন, পূর্ব লাদাখে ভারত-চিন সামরিক উত্তেজনা এবং ২০২০ সালের জুনে প্রধানমন্ত্রীর সেই বিতর্কিত মন্তব্য — “না কেউ ঢুকেছে, না কেউ ঢুকে আছে” — আসলে চিনকে “ভীতু ক্লিন চিট” দেওয়া যা ভারতের দর কষাকষির অবস্থানকে দুর্বল করেছে।
চিন ও পাকিস্তানের যৌথ মহড়া ‘অপারেশন সিন্দুর’-এর প্রসঙ্গ টেনে রমেশ বলেন, “আমাদের সামরিক বাহিনীর মাধ্যমে ফাঁস হওয়া সেই গোপন যুগলবন্দী এখন সবাই ভুলে গেছে।”
একইসঙ্গে কংগ্রেস প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মণিপুরের হিংসা নিয়ে উদাসীনতা দেখানোর অভিযোগও তোলেন।
জয়রাম বলেন, “প্রধানমন্ত্রী বিদেশে উড়ে গেলেও, মণিপুরের দীর্ঘদিনের কষ্টক্লিষ্ট মানুষরা এখনও তাঁর সফরের অপেক্ষায় রয়েছেন,
তিনি কার্যত মণিপুর থেকে হাত তুলে নিয়েছেন।”
এদিকে বৃহস্পতিবার টোকিও পৌঁছেছেন মোদি। এই বহু-দেশীয় সফরের লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা জোরদার করা ও বৈশ্বিক স্তরে ভারতের স্বার্থ রক্ষা করা।
জাপান সফরের পর, তিনি চিনের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী — যেখানে তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে অংশ নেবেন।
❤ Support Us





