- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৪, ২০২৫
মহিলাদের দৃষ্টিহীন ক্রিকেটেও বিশ্বসেরা ভারত, ফাইনালে নেপালকে হারাল ৭ উইকেটে
পুরুষদের ক্রিকেটে এই মুহূর্তে ভারত ভাল ফর্মে না থাকলেও প্রমিলা বাহিনী অবশ্য ২২ গজে দাপট দেখাচ্ছে। কিছুদিন আগেই প্রথমবার মহিলাদের একদিনের বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছে ভারত। তিন সপ্তাহ কাটতে না কাটতেই আবার মহিলাদের হাত ধরে বিশ্ব ক্রিকেটের শীর্ষে ভারতীয় দল। দৃষ্টিহীন মহিলাদের টি২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ভারত প্রথমবারের প্রতিযোগিতাতেই অপরাজিত চ্যাম্পিয়ন।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ফাইনালে ভারত ৭ উইকেটে হারিয়েছে নেপালকে। প্রথমে ব্যাট করে নেপাল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান তুলেছিল। নেপালের সরিতা ঘিমিরে ৩৫ ও বিমলা রায় ২৬ রান করেন। ভারতের হয়ে যমুনা রানি টুডু ও অনু কুমারী ১টা করে উইকেট নেন। জবাবে ২১.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ফুলা সরেন। ২৭ বলে ৪৪ রান করে তিনি অপরাজিত থাকেন। মেরেছেন চারটি ৪। কে করুণা ২৭ বলে করেন ৪২ রান।
প্রতিযোগিতায় মোটা ৬ টি দল অংশ নিয়েছিল। দলগুলি হল ভারত,পাকিস্তান নেপাল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং আমেরিকা। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারায় ২১৯ রানে। নেপালের বিরুদ্ধে গ্রুপ লিগে জয় ৮৫ রানে। আমেরিকাকে হারায় ১০ উইকেটে। পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয় তুলে নিয়েছিল। সেমিফাইনালে ভারতের সামনে ছিল শক্তিশালী অস্ট্রেলিয়া। অসিদের ৯ উইকেটে উড়িয়ে ফাইনালে পৌঁছে যায় ভারত। ফাইনালে এসেও সেই ভারতের বাজিমাত।
দৃষ্টিহীন মহিলাদের টি২০ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেন টিসি দীপিকা। কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, দিল্লি, অসম, বিহারের প্রত্যন্ত এলাকা থেকে এই ক্রিকেটাররা উঠে এসেছেন। শৈশব থেকে নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ক্রিকেট খেলেছেন। অবশেষে তাদের সেই লড়াইয়ের স্বীকৃতি পেলেন ক্রিকেটাররা।
Congratulations to Indian Blind Women’s Cricket Team for creating history by winning the inaugural Blind Women’s T20 World Cup! More commendable is the fact that they stayed unbeaten in the series. This is indeed a historic sporting achievement, a shining example of hardwork,… pic.twitter.com/wARpvRRoIm
— Narendra Modi (@narendramodi) November 24, 2025
❤ Support Us








