- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৭, ২০২৩
শিখর ধাওয়ানের নেতৃত্বে এশিয়ান গেমসে অংশ নেবে ভারতের পুরুষ ক্রিকেট দল। গুয়াংঝাউতে খেলবে মহিলা দলও
মহিলা দলের অংশগ্রহনের বিষয়টি আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। বেশ কয়েকদিন ধরে জল্পনা–কল্পনা চলছিল। এশিয়ান গেমসে কি শেষ পর্যন্ত অংশ নেবে ভারতীয় পুরুষ ক্রিকেট দল? যাবতীয় জল্পনা–কল্পনার অবসান। শেষ পর্যন্ত এশিয়ান গেমসে অংশগ্রহনের সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার মুম্বইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রথমবার এশিয়ান গেমসে অংশ নেবে ভারতীয় ক্রিকেট দল। যদিও প্রথম সারির দল পাঠানো হবে না।
২৩ অক্টোবর চিনের গুয়াংঝাউতে শুরু হবে এশিয়ান গেমস। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ৫ অক্টোবর থেকে দেশের মাটিতে বসবে একদিনের বিশ্বকাপের আসর। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। ফলে এশিয়ান গেমসে খেলার জন্য প্রথম সারির কোনও ক্রিকেটারকে পাওয়া যাবে না। তাই দ্বিতীয় সারির দলই পাঠানো হবে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ব্যাপারে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
শিখর ধাওয়ানের নেতৃত্বে এশিয়ান গেমসে দল পাঠানো হতে পারে। আইপিএলে ভাল পারফরমেন্স করা ক্রিকেটারদের দলে সুযোগ দেওয়া হবে। তবে মহিলাদের সেরা দলই পাঠাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলাদের ক্রিকেট। এদিন অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএলের মতো সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ক্রিকেটেও ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু হচ্ছে।
❤ Support Us







