- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৯, ২০২৫
সঞ্জীব গোয়েঙ্কার প্রভাব? দিন বদলে ইডেনেই থেকে গেল নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস ম্যাচ
লিশের চাপ, না সঞ্জীব গোয়েঙ্কার প্রভাব? কোন জাদুতে ইডেন থেকে গুয়াহাটি গেল না কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস ম্যাচ? পুলিশের আপত্তি ছিল ৬ এপ্রিল ইডেনে নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস ম্যাচ আয়োজন করা যাবে না। কারণ, রাম নবমীর জন্য ওইদিন পুলিশ নিরাপত্তা দিতে পারবে না। ম্যাচ কলকাতা থেকে সরছে না। তবে দিন পরিবর্তন হয়েছে। ৬ এপ্রিলের পরিবর্তে ৮ এপ্রিল ইডেনেই হবে নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস ম্যাচ।
৬ এপ্রিল রাম নবমী। শহরের বিভিন্ন জায়গায় রাম নবমীর মিছিল বার হবে। তাই কলকাতা পুলিশ আগেই সিএবি–কে জানিয়েছিল, ওইদিন ইডেনের ম্যাচে নিরাপত্তা দিতে পারবে না। পুলিশ দিন পরিবর্তনের কথা বলেছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড প্রথমে রাজি হয়নি। পুলিশ আপত্তি করয়ায় ম্যাচ গুয়াহাটিতে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রায় মনস্থির করে ফেলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু বাধা হয়ে দাঁড়ান লখনউ সুপার জায়ান্টস দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা।
নাইট রাইডার্সের মতো লখনউ সুপার জায়ান্টসেরও প্রচুর ফ্যান রয়েছে কলকাতায়। কারণ, সঞ্জীব গোয়েঙ্কা কলকাতারই মানু্য। তিনি চেয়েছিলেন লখনউ কলকাতাতেই নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলুক। তিনি বোর্ডের কাছে ম্যাচ কলকাতা থেকে না সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। রাদজ্য সরকারের কাছেও অনুরোধ জানান। বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয় শাসক দলের অন্দরেও। ম্যাচ রাজ্য থেকে সরে গেলে সরকারের মুখ পুড়বে। সিএবি ও কলকাতা পুলিশের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। ম্যাচ যাতে সরে না যায়, তার জন্য সৌরভ গাঙ্গুলিও উদ্যোগ নিয়েছিলেন। শেষ পর্যন্ত কলকাতাতেই থেকে গেল নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস ম্যাচ।
❤ Support Us







