Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৮, ২০২৫

কালনায় জয় জোহার ফুটবল প্রতিযোগিতা

আরম্ভ ওয়েব ডেস্ক
কালনায় জয় জোহার ফুটবল প্রতিযোগিতা

কালনা মহকুমা স্তরের জয় জোহার কাপ ২০২৫-এর ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান কালনা ১নং ব্লক। কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে কালনা ১নং ব্লক ১—০ গোলের ব্যবধানে হারাল কালনা ২নং ব্লককে। ফুটবলে শট মেরে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। মহকুমা স্তরের পাঁচটি ব্লক পূর্বস্থলী ১, পূর্বস্থলী ২, কালনা ১, কালনা ২ এবং মন্তেশ্বরের পাঁচটি টিম এই খেলায় অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ান হওয়ায় কালনা ১নং ব্লক জেলা স্তরে যোগ দেওয়ার সুযোগ পাবে। স্বপনবাবু বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদিবাসীদের উন্নয়ন, বিনোদন, শিক্ষা, স্বাস্থ্য-সহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার জন্য গুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছেন। জয় জোহার কাপ মুখ্যমন্ত্রীরই মস্তিষ্কপ্রসূত।’ খেলা দেখতে মন্ত্রী ছাড়াও ছিলেন কালনার মহকুমাশাসক অহিনসা জৈন, কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনার এসডিপিও রাকেশ চৌধুরি, কালনার পুরপ্রধান রিনা ব্যানার্জিরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!