Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১১, ২০২৬

জকোভিচকে উড়িয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন ফাইনালে ইয়ানিক সিনার

আরম্ভ ওয়েব ডেস্ক
জকোভিচকে উড়িয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন ফাইনালে ইয়ানিক সিনার

উইম্বলডন খেতাব ধরে রাখার দিকে আরও একধাপ এগিয়ে গেলেন গতবারের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। ঘাসের কোর্টের চ্যাম্পিয়নশিপে আবারও নিজের আধিপত্য বজায় রাখলেন ইতালির এই টেনিস তারকা। নোভাক জকোভিচকে উড়িয়ে টানা দ্বিতীয়বার পৌঁছে গেলেন উইম্বলডনের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে শোচনীয় পরাজয়ের ফলে নোভাক জোকোভিচের উইম্বলডন ২০২৬ জেতার স্বপ্নও ভেঙে চুরমার।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নশিপ উইম্বলডনের ফাইনালে মুখোমুখি হবেন জার্মানির আলেকজান্ডার জেভেরেভ এবং ইতালির ইয়ানিক সিনার। শিরোপা ম্যাচে পৌঁছনোর জন্য জেভেরেভ হারিয়েছিলেন ব্রিটেনের আর্থার ফ্রে–কে। গতবারের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারের প্রতিপক্ষ ছিলেন বিশ্বের সবচেয়ে সফল টেনিস তারকা নোভাক জোকোভিচ। যদিও সেমিফাইনালে সিনারের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি বিশ্বের প্রাক্তন এই একনম্বর টেনিস তারকা। সম্পূর্ণ একতরফা ম্যাচে সরাসরি সেটে ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যান সিনার।

উইম্বলডনের ঐতিহ্যবাহী সেন্টার কোর্টে পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে বরাবরের মতোই, রয়্যাল বক্স ক্রিকেট, টেনিস ও ফুটবল কিংবদন্তিদের পাশাপাশি বিশ্বখ্যাত চলচ্চিত্র তারকাদের ভিড়ে পরিপূর্ণ ছিল। শুধু ক্রিকেটের কথা বলতে গেলে, শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার মতো কিংবদন্তি ব্যাটসম্যানদের পাশাপাশি বর্তমান ভারতীয় টেস্ট ও একদিনের দলের অধিনায়ক শুভমান গিলও সেমিফাইনাল দেখতে রয়্যাল বক্সে উপস্থিত ছিলেন। তবে, দুটি সেমিফাইনালই একপেশে হয়।

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েচিলেন নোভাক জকোভিচ ও ইয়ানিক সিনার। জকোভিচ গত আড়াই বছর ধরে তাঁর ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার জন্য লড়ছেন। এবারও অনেক আশা নিয়ে উইম্বলডনে এসেছিলেন। ফাইনালে ওঠার লড়াই জকোভিচের কাছে সহজ ছিল না। টেনিস ইতিহাসের সবচেয়ে সফল পুরুষ ‌খেলোয়াড়ের প্রতিপক্ষ ছিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার। তাঁকে হারানো জকোভিচের কাছে কঠিন চ্যালেঞ্জ ছিল। আরও কঠিন হয়ে পড়েছিল কারণ, কোয়ার্টার ফাইনালে তাঁকে সোয়া পাঁচ ঘণ্টার ম্যাচ খেলতে হয়েছিল। ফলে সিনারের বিরুদ্ধে পেরে উঠতে পারেননি। সিনার খুব সহজেই ম্যাচটি জিতে নেন, ৬-৪, ৬-৪, ৬-৪ সেটে।

ফাইনালে সিনার দ্বিতীয় বাছাই জেভেরেভের মুখোমুখি হবেন। তিনি খুব সহজে ফাইনালে উঠেছেন। এই জার্মান তারকা ৭-৬ (৭-০), ৬-২, ৬-৪ সেটে হারিয়েছেন ব্রিটিশ খেলোয়াড় আর্থার ফ্রে–কে। যিনি ওয়াইল্ড কার্ড পেয়ে উইম্বলডন খেলার সুযোগ পেয়েছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!