Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১০, ২০২৪

সন্দেশখালিতে মহিলা ফুটবলে ব্যাপক সাড়া। সন্দেশখালিকে হারিয়ে চ্যাম্পিয়ন কল্যানী।

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালিতে মহিলা ফুটবলে ব্যাপক সাড়া। সন্দেশখালিকে হারিয়ে চ্যাম্পিয়ন কল্যানী।

সন্দেশখালিতে মহিলা ফুটবলে ব্যাপক সাড়া। সন্দেশখালিকে হারিয়ে চ্যাম্পিয়ন কল্যানী। এবছরের শুরুতে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল রাজ্যে। সন্দেশখালিকে সামনে রেখে এই প্রশ্নে সরব হয়েছিল বিরোধীরা। সন্দেশখালিতে মহিলাদের নিরাপত্তা নেই বলে শাসক দলকে কাঠগড়ায় তুলেছিলেন। সেই সন্দেশখালিতে মহিলা ফুটবল সাড়া ফেলে দিল। রাতের বেলাতেও চলল খেলা। বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে কানমারি মোহনবাগান ক্লাবের মাঠে ‘‌মহিলা গোল্ড কাপ’‌ –‌২৪ অনুষ্ঠিত হল। দিন রাতের খেলায় ১৬ টি মহিলা ফুটবল দল অংশ নেয়। তার মধ্যে ৬ টি দল সন্দেশখালি এলাকার। রবিবার রাতে ২০ হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল অনুষ্ঠিত হয়। দর্শকের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অতিথির আসনে ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, প্রখ্যাত ফুটবলার দীপেন্দু বিশ্বাস, বিধায়ক ঊষারানী মন্ডল, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো প্রমুখ। এদিন বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিয়ে মন্ত্রী সুজিত বসু বলেন, ‘‌সন্দেশখালি মহিলা ফুটবল ঘিরে এত উদ্দীপনা ভাবা যায় না। এখানে একটা মহিলা ফুটবলের আকাদেমি তৈরি হোক। সবকরম সহযোগিতা সুকুমার পাবে।’‌ সুজিত বলেন, ‘‌কে বলে সন্দেশখালিতে মহিলা নিরাপদ নন। গোটা বাংলায় মহিলাদের নিরাপত্তা আছে বলেই, এই রাতের বেলায় নৈশালোকে মেয়েরা নিশ্চিন্তে মাঠে ফুটবল খেলতে পারেন।’‌ উল্লেখ্য সন্দেশখালির বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে ৬ টি মহিলা দল অংশ নেয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতি বনাম গয়েশপুর ফুটবল আকাদেমি কল্যাণী। মূল পর্বের খেলা ০‌–‌০ ড্র। টাইব্রেকারে ৩–‌৩ অমিমাংসিত থাকে। ম্যাচের নিস্পত্তি হয় টসে। কল্যাণী চ্যাম্পিয়ন হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!