Advertisement
  • বি। দে । শ
  • মার্চ ৬, ২০২৫

লন্ডনে পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্করের কনভয়ে আক্রমণ, ছেঁড়া হল ভারতের পতাকা

আরম্ভ ওয়েব ডেস্ক
লন্ডনে পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্করের কনভয়ে আক্রমণ, ছেঁড়া হল ভারতের পতাকা

লন্ডনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে হেনস্তার চেষ্টা করল খালিস্তানি চরমপন্থীরা। চাথাম হাউস থেকে বের হওয়ার সময় একজন লোক তার গাড়ির দিকে দৌড়ে আসে। বিক্ষোভকে কেন্দ্র করে বিদেশমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে। এরপর পুলিশের সামনেই ছিঁড়ে ফেলা হয় ভারতীয় পতাকা।

মার্চের ৯ তারিখ পর্যন্ত ব্রিটেন সফরে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী ইএএম এস জয়শঙ্কর। বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে বিশেষ বৈঠক ও প্রশ্নোত্তর পর্বে যোগ দেন দিনই। অনুষ্ঠান শেষ করে হাউস থেকে বের হবার সময় বিক্ষোভকারীদের সামনে পড়েন তিনি। একজন ছুটে এসে তাঁর গাড়ি আটকানোর চেষ্টা চেষ্টা করে। পুলিশ দ্রুত সরিয়ে নিয়ে যায় ওই ব্যক্তিকে। এরপর পুলিশের সামনেই ছিঁড়ে ফেলা হয় ভারতীয় পতাকা। চ্যাথাম হাউসের সামনে জমায়েত করে ভারত বিরোধী স্লোগান দিতে থাকেন খালিস্তানপন্থীরা। এই ঘটনার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক আক্রমণাত্মক ভঙ্গিতে বিদেশমন্ত্রীর কনভয়ের দিকে ছুটে আসছেন। মুহূর্তেই লন্ডন পুলিশ তাঁকে সরিয়ে দেয় । এই ঘটনায় জয়শঙ্করের নিরাপত্তার বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে যুক্তরাজ্য প্রশাসন। অন্য একটি ভিডিওতে দেখা যায়, হলুদ পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন খালিস্তানপন্থী ব্যক্তিরা। মুহূর্মুহু উঠতে থাকতে ভারতবিরোধী স্লোগান, ছিঁড়ে ফেলা হয় ত্রিরঙা পতাকা। বেশ কিছুক্ষণ পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায়।

অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ও আমেরিকার মতো দেশগুলিতে কাহ্লিস্তানপন্থীদের বিরুদ্ধে আইনই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। প্রধানমন্ত্রী মোদি এই বিষয়টি নিয়ে সংশ্লীষ্ট দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে আলোচনা করেছে। কানাডা ও ব্রিটেনে সাম্প্রতিককালে শক্তি বাড়িয়েছে খালিস্তানপন্থীরা। ২০২৩ সালে লন্ডনের ভারতীয় হাই-কমিশনে হামলা চালানো হয়েছিল, সে ঘটনায় প্রায় ২ হাজারেরও বেশি খালিস্তান সমর্থক ভারতীয় হাইকমিশন ভবনে ভাঙচুর করেছিল। একই ঘটনা কানাডাতেও ঘটে।

ব্রিটেন সফরে গিয়ে সেই দেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে আলোচনাও করেছেন জয়শঙ্কর। সেখানে উপস্থিত ছিলেন সে দেশের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি। চেভেনিং হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের কৌশলগত সমন্বয়, রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য আলোচনা, শিক্ষা, প্রযুক্তি, গতিশীলতা এবং জনগণের মধ্যে বিনিময় সহ নানান বিষয়ে গভীর আলোচনা করেছেন। এদিন, চ্যাথাম হাউসে একটি আলোচনার সময়, এস জয়শঙ্করকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের সাথে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য শান্তি স্থাপনের জন্য প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সহায়তা নেবেন কি না ? উত্তরে জয়শঙ্কর দৃঢ় ভাবে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, ‘ভারত তাঁর অভ্যন্তরীণ সমস্যার সমাধান নিজেই করতে সম্ভব, আমরা কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চাই না। ইতিমধ্যে ৩৭০ ধারা বিলুপ্তি, অর্থনৈতিক উন্নয়ন, জম্মু-কাশ্মীরের নাগরিগদের নির্বাচনী ও গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করার মধ্য দিয়ে ভারত সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে সক্ষম হয়েছে।’ তবে তিনি এও বলেন, কাশ্মীরের অমীমাংসিত অংশ নিয়ে সমস্যার সমাধান করা, ভারতের নিয়ন্ত্রণের বাইরে। আমি মনে করি, আমরা কেবল পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত পাবার অপেক্ষায় রয়েছি। যেদিন সেটি হবে, আমি আশ্বাস দিচ্ছি, কাশ্মীরের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!