Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১০, ২০২৩

অস্ত্রোপচার সফল, সোশ্যাল মিডিয়ায় বার্তা লোকেশ রাহুলের

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ত্রোপচার সফল, সোশ্যাল মিডিয়ায় বার্তা লোকেশ রাহুলের

অস্ত্রোপচার হল ভারতীয় দলের ক্রিকেটার লোকেশ রাহুলের। আজ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। এখন অনেকটাই সুস্থ রয়েছেন। নিজের অস্ত্রোপচারের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন লোকেশ রাহুল।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন রাহুল। এরপরই লখনউ থেকে তাঁকে মুম্বই উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে তাঁর চোট পরীক্ষা করে বোর্ডের মেডিকেল টিম। এরপর রাহুলের দ্রুত অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আজই তাঁর অস্ত্রোপচার করা হয়।
সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে লোকেশ রাহুল লিখেছেন, ‘‌আমার অস্ত্রোপচার সুষ্ঠভাবে সম্পন্ন ও সফল হয়েছে। সব কিছু ভালো ভাবে করার জন্য এবং আমার কষ্ট কমানোর জন্য চিকিৎসক এবং মেডিক্যাল স্টাফদের ধন্যবাদ। আমি পুরোপুরি সেরে ওঠার পথে। একটু সুস্থ হলেই রিহ্যাব শুরু করে দেব। খুব দ্রুত মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি।
চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। লোকেশ রাহুল যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবেন না তা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। গত সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় আগামী ৭ জুন থেকে শুরু হতে চলা ভারত অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেলতে পারবেন না রাহুল। পরিবর্তন হিসাবে কে যাবেন দলের সঙ্গে সেটা নিয়ে শুরু হয়েছিল চর্চা। তাঁর পরিবর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য উইকেটকিপার হিসেবে লোকেশ রাহুলের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ঈশান কিশানকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!