- বি। দে । শ
- সেপ্টেম্বর ২৪, ২০২৪
মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি, ইজরায়েলি রকেট হামলায় লেবাননে নিহত প্রায় ৫০০, পাল্টা জবাব হিজবুল্লাহর
আরও উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচের পরিস্থিতি। যে কোনও সময় ভয়াবহ যুদ্ধের আকার ধারণ করতে পারে। সোমবার হিজবুল্লাহর প্রায় ৩০০টি ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালায় ইজরায়েল। সেই হামলায় ৩৫ শিশুসহ প্রায় ৫০০ জন নিহত। আহত কয়েকহাজার। ইজরায়েলকে পাল্টা জবাব দিতে শুরু করেছে হিজবুল্লাহও। এদিন ইজরায়েলের ওপর প্রায় ৩০০টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহরা।
লেবাননে পেজার বিস্ফোরণের পর থেকেই গত কয়েক দিন ধরে হিজবুল্লাহ ও ইজরায়েলি বাহিনীর মধ্যে রকেট হামলা চলছিল। সোমবার ভোর থেকেই ব্যাপক বিমান হামলা শুরু করে ইজরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের বেকা ও বালবেক অঞ্চলে এই হামলায় প্রায় ৫০০ জন নিহত হন। নিহজদের মধ্যে রয়েছে ৩৫ শিশু ও ৪২ জন মহিলা। হিজবুল্লাহও পাল্টা ইজরায়েলের উত্তরাঞ্চলে প্রায় ৩০টি মতো রকেট নিক্ষেপ করে। ইজরায়েলের হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। ইজরায়েলে বিভিন্ন সামরিক চৌকিতে রকেট হামলার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ইজরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচেই আদরেই বলেছেন, ‘হিজবুল্লাহর ৩০০ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে লেবাননের এসব বাসাবাড়িতে বিমান হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল। এসব বাসাবাড়িতে অস্ত্র লুকিয়ে রেখেছিল হিজবুল্লাহ।’ ইজরায়েলি সেনা জানিয়েছে প্রায় ৮০০ হিজবুল্লাহ জঙ্গি লেবাননে লুকিয়ে রয়েছে। তাঁরা লেবাননের বাসিন্দাদের সাহায্য নিয়ে ইরান থেকে অস্ত্র নিয়ে এসে সেখানে অস্ত্র মজুত করছে।
লেবাননের সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যববার করেছে হিজবুল্লাহ। এমনই জানিয়েছেন ইজরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু। লেবাননের সাধারণ মানুষকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্যও তিনি অনুরোধ করেছেন। নেতানিয়াহু বলেছেন, ‘হিজবুল্লাহরা লেবাননের মানুষদের ব্যবহার করছে। এই মুহূর্তে সকলকে এলাকা ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করছি। হিজবুল্লাহদের বিরুদ্ধে অপারেশন শেষ হয়ে গেলে আবার যেন তাঁরা নিজের নিজের বাড়িতে ফিরে আসেন।’ এদিকে, ইজরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ আটকাতে মার্কিন যুক্তরাষ্ট্র সবরকম প্রচেষ্টা করে যাচ্ছে।’
❤ Support Us








