Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • সেপ্টেম্বর ২০, ২০২৩

রাজ্যে অশান্ত পরিবেশের মধ্যে ফ্যাশন শো–তে অংশগ্রহন, ৩ বছর নিষেধাঞ্জা দাবি মণিপুরী অভিনেত্রীকে

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যে অশান্ত পরিবেশের মধ্যে ফ্যাশন শো–তে অংশগ্রহন, ৩ বছর নিষেধাঞ্জা দাবি মণিপুরী অভিনেত্রীকে

অশান্ত মণিপুর। বেশ কয়েকমাস ধরে হিংসার আগুনে জ্বলছে। প্রাণহানি ঘটেছে কয়েকশ মানুষের। হাজার হাজার মানুষ ঘরছাড়া। রাজ্যের এই টালমাটাল পরিস্থিতিতে মণিপুরী অভিনেত্রী সোমা লাইশরাম শনিবার দিল্লিতে অনুষ্ঠিত নর্থ–ইস্ট স্টুডেন্টস ফেস্টিভ্যালে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। বয়কট চলাকালীন তিনি এই ধরণের অনুষ্ঠানে অংশ নেওয়ায় সোমা লাইশরামকে তিন বছরের জন্য নিষিদ্ধ করার দাবি তুলেছে ইম্ফলভিত্তিক একটা সুশীল সমাজ সংস্থা।
কাংলেইপাক কানবা লুপ (কেকেএল) মণিপুরের অন্যতম বিশিষ্ট সুশীল সমাজ সংস্থা। এই সংস্থাটি মণিপুরের সিনেমা গিল্ডের মাধ্যমে সোমার কাছে অনুরোধ করেছিল, তিনি যাতে নর্থ–ইস্ট স্টুডেন্টস ফেস্টিভ্যালে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ না নেন। এই সুশীল সমাজ সংস্থার অনুরোধ উপেক্ষা করে সোমা লাইশরাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোমা বলেছেন যে, তিনি মণিপুরের অভূতপূর্ব অশান্তির কথা তুলে ধরার জন্য এই অনুষ্ঠানের প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন এবং হিংসবিধ্বস্ত রাজ্যে শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য আবেদন করেছিলেন।
এক ভিডিও বার্তায় সোমা লাইশরাম বলেছেন, ‘‌একজন অভিনেতা এবং সামাজিক প্রভাবশালী মানুষ হিসাবে, মণিপুরের সংকট সম্পর্কে কথা বলার দায়িত্ব রয়েছে আমার। তাই আমি এই প্ল্যাটফর্মটি বেছে নিয়েছিলাম। আমি যে ইভেন্টে অংশ নিয়েছিলাম সেটি এক অলাভজনক সংস্থা দ্বারা আয়োজিত একটা উত্তর–পূর্ব ভারতের উৎসব। এই অনুষ্ঠানটি মজা করার জন্য বা পার্টি করার জন্য সৌন্দর্য কিংবা ফ্যাশন শো নয়। এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে উত্তর–পূর্ব ভারতের প্রতিটি রাজ্যের জনপ্রিয় ব্যক্তিত্বরা অংশ নিয়েছিল। মণিপুর থেকে আমাকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি সুযোগ হাতছাড়া করতে চাইনি।’‌ সোমা লাইশরাম ১৫০ টিরও বেশি মণিপুরি ছবিতে অভিনয় করেছেন এবং বেশ কয়েকটি পুরষ্কার জিতেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!