Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৯, ২০২৩

‌মোতেরাতে ভারত–অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে হাজির মোদি ও আলবানিজ

স জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ২ উইকেট হারিয়ে তুলেছে ৭৫ রান।

আরম্ভ ওয়েব ডেস্ক
‌মোতেরাতে ভারত–অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে হাজির মোদি ও আলবানিজ

আমেদাবাদে শুরু হয়েছে ভারত–অস্ট্রেলিয়া বর্ডার–গাভাসকার ট্রফির চতুর্থ টেস্ট। মাঠে হাজির দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অ্যান্থনি আলবানিজ। ম্যাচ শুরুর আগে নিজ নিজ দেশের অধিনায়কের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। মাঠে বসে দুজনে কিছুক্ষণ খেলাও দেখেন। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ২ উইকেট হারিয়ে তুলেছে ৭৫ রান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার আগেই মোতেরা স্টেডিয়ামে পৌঁছে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্টেডিয়ামে তাঁকে স্বাগত জানান গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি ও সচিব জয় শাহ। এরপর মোদি নিজে গিয়ে স্বাগত জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে। আলবানিজের হাতে স্মারক তুলে দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেস্ট ক্যাপ তুলে দেন রোহিত শর্মার হাতে। অন্যদিকে, অ্যান্থনি আলবানিজ টেস্ট ক্যাপ তুলে দেন স্টিভ স্মিথের হাতে। এরপর সুসজ্জিত গলফ কার্টে করে দুই দেশের প্রধানমন্ত্রী গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করেন। ম্যাচ শুরুর আগে দুই দেশের ক্রিকেটারদের সঙ্গেও মিলিত হন তাঁরা।

টস হওয়ার পর দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। তাঁরা স্টেডিয়ামের ‘‌হল অফ ফ্রেম’‌ মিউজিয়ামও পরিদর্শন করেন। দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি, সচিব জয় শাহ ও ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী।
বুধবারই অস্ট্রেলিয়া থেকে আমেদাবাদ পৌঁছন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। আজ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন। ২০২২ সালের মে মাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলবেনিজের চতুর্থ বৈঠক হতে চলেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ১১ মে পর্যন্ত ভারতে থাকবেন।
সিরিজে সমতা ফেরানোর ম্যাচ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। ভাল শুরু করেছিলেন দুই ওপেনার ট্রেভিস হেড ও উসমান খোয়াজা। ৬১ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। হেডকে (‌৩২)‌ তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। ৭২ রানে আউট হন মার্নাস লাবুশেন (‌৩)‌। মহম্মদ সামির বল ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!