Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ৬, ২০২৪

রক্ষণ শক্তিশালী করতে স্প্যানিশ ডিফেন্ডারকে সই করাল মোহনবাগান সুপার জায়ান্টস

আরম্ভ ওয়েব ডেস্ক
রক্ষণ শক্তিশালী করতে স্প্যানিশ ডিফেন্ডারকে সই করাল মোহনবাগান সুপার জায়ান্টস

নতুন করে রক্ষণভাগ সাজাতে আগেই তিন বিদেশি ব্রেন্ডন হামিল, জনি কাউকো এবং হেক্টর ইউস্তেকে ছেড়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। কয়েকদিন আগে টম আলফ্রেড নামে এক ডিফেন্ডারকে দলে নিয়েছে। এবার স্পেনেক ডিফেন্ডার আলবার্তো রডরিগেজের সঙ্গে ২ বছরের চুক্তি করল মোহনবাগান সুপার জায়ান্টস। নতন কোচ হোসে মোলিনাই পছন্দ করে এই ডিফেন্ডারকে দলে নিয়েছেন।
৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার স্পেনের বিভিন্ন ডিভিশনে খেলেছেন। তবে কখনও লা লিগায় খেলার সুযোগ হয়নি। শেষ খেলেছেন তৃতীয় ডিভিশনের ক্লাব সিডি লুগোতে। সেখান থেকে যোগ দেন ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিব বান্দুংয়ে। ইন্দোনেশিয়াতে খেলার সময়েই নজরে পড়েছিল হোসে মোলিনার। তিনিই বাগান টিম ম্যানেজমেন্টের কাছে আরবার্তো রডরিগেজের নাম সুপারিশ করেন। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণে যাওয়ার ব্যাপারে সিদ্ধহস্ত রডরিগেজ। মোলিনার আশা তাঁর যোগদানে আরও শক্তিশালী হবে মোহনবাগান রক্ষণ।
মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খুশি আলবার্তো রডরিগেজ। তিনি বলেন, ‘‌আমি দীর্ঘদিন ধরেই আইএসলের খেলা দেখছি। মোহনবাগানের খেলা বেশ ভাল লেগেছে। গতবছর দারুণ ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়েছে। সমর্থকরাও দারুণ আবেগপ্রবন। ইচ্ছে ছিল এই ক্লাবের জার্সি গায়ে চাপানোর। সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। সেরাটা দিয়ে মোহনবাগানকে ট্রফি এনে দেওয়ার চেষ্টা করব।’‌ সামনেই ডুরান্ড কাপ। টম আলফ্রেড, আলবার্তো রডরিগেজদের কাছে ডুরান্ড কাপই প্রথম পরীক্ষা। আইএসএলের জন্য ডুরান্ড কাপের দলকে দেখে নিতে চান মোলিনা। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!