Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুলাই ২০, ২০২৩

নেটফ্লিক্সের নতুন নিয়মে বন্ধ পাসওয়ার্ড শেয়ারিং। উপভোক্তা ও তাঁর পরিবারের মধ্যে সীমিত থাকবে ওটিটির বিনোদন

আরম্ভ ওয়েব ডেস্ক
নেটফ্লিক্সের নতুন নিয়মে  বন্ধ পাসওয়ার্ড  শেয়ারিং।  উপভোক্তা ও তাঁর পরিবারের মধ্যে  সীমিত  থাকবে ওটিটির বিনোদন

বিনোদন জগতে নেটফ্লিক্স এখন বহুল পরিচিত একটি নাম। নানা স্বাদের ছবির পসরা নিয়ে দর্শকদের কাছে হাজির হয় ওটিটি প্ল্যাটফর্মটি। আধুনিক প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। নিজের মোবাইলে যদি অ্যাকাউণ্ট নাও থাকে , বন্ধু-বান্ধবদের থেকে পাসওয়ার্ড নিইয়ে নেটফ্লিক্স-এ সাইন -ইন করে তাঁর একাধিক বিনোদন মূলক উপাদানের স্বাদ গ্রহণ করেছেন- এমন দর্শকের সংখ্যা কম। তবে, সংস্থার সাম্প্রতিক ঘোষণায় এ সুবিধা হারাবেন অনেকেই।

কয়েকমাস আগেই নেট ফ্লিক্স জানিয়েছিল, পাসওয়ার্ড শেয়ারিং ফিচার বন্দ করবে তারা। লাতিন আমেরিকার বহু দেশে পাসওয়ার্ড শেয়ারিং রুখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে স্ট্রিমিং সংস্থা। মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মেক্সিকো, ব্রাজিল সহ ১০০ টি দেশে এই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে নেটফ্লিক্স। এবার ভারতীয় গ্রাহকদের জন্য সেই একই বিধি চালু করেছে তাঁরা। বৃহস্পতিবার থেকে এ নিয়ে গ্রাহকদের ইমেল পাঠানো শুর করেছে তাঁরা। যাতে বলা হয়েছে , নেটফ্লিক্স অ্যাকাউন্ট শুধুমাত্র ব্যবহারকারী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য। এর বাইরে যদি কেউ তা ব্যবহার করতে চান, তবে অবশ্যই তাঁকে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে প্ল্যান অনুযায়ী টাকা দিতে হবে।

স্ট্রিমিং কোম্পানি আরও জানিয়েছে, একটি নেটফ্লিক্স অ্যাকাউন্ট একটি পরিবারের মধ্যেই রাখতে হবে। সেই পরিবারের প্রত্যেকে যেখানেই থাকুন না কেন যেমন বাড়িতে, ছুটির দিনে বা অন্য কোথাও নেটফ্লিক্স ব্যবহার করতে পারবেন। প্রোফাইল ট্রান্সফার ও ডিভাইসগুলি পরিচালানো করার মতো নতুন সুবিধা ভগ করতে পারবেন।

গত কয়েক বছরে, নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা মারাত্মকভাবে কমে এসেছে। আর তাঁর অন্যতম কারণ হিসাবে পাসওয়ার্ড শেয়ারিংকেই দায়ী করেছে কোম্পানি। সেই কারণে, সাবস্ক্রিপশন বাড়াতে নানা রকম পদ্ধতি গ্রহণ করেছে জনপ্রিয় স্ট্রিমিং জায়ান্ট। কোম্পানির একটি সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ৫.৯ মিলিয়ন নতুন সাবস্ক্রাইবার যোগ হয় প্ল্যাটফর্মে। মার্চ মাস পর্যন্ত ২৩ কোটি ২৫ লক্ষ পেয়িং সাবস্ক্রাইবার রয়েছে নেটফ্লিক্সেরক। কোম্পানির আশা নতুন পদক্ষেপে তাঁদের আয় আরো বাড়বে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!