Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মার্চ ২৬, ২০২২

প্রোফেসর শঙ্কু পার্ক: কলকাতার পর্যটকদের আরেক আকর্ষণ ।

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রোফেসর শঙ্কু পার্ক: কলকাতার পর্যটকদের আরেক আকর্ষণ ।

সত্যজিৎ রায়ের শততম জন্মবার্ষিকী উপলক্ষে শহরের বুকে প্রোফেসর শঙ্কু পার্ক-এর উদ্বোধন করেছিলেন সন্দীপ রায় । গত বছর কোভিড সংক্রমণের জন্য পার্ক বন্ধ করে দিতে হয়েছিল । এ বছর মার্চের শেষ দিকে সংক্রমণ কমে যাওয়ায় আবার পার্কটি সকলের জন্য খুলে দেওয়া হল । নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথোরিটি-র চেয়ারম্যান দেবাশিস সেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যাঁরা প্রোফেসর শঙ্কুর উপর লেখা বইগুলি পড়েছেন, তাঁদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র এই পার্ক। এই পার্কে এলে তাঁরা নস্টারজিক হয়ে পড়বেন বলেই দাবি করেছেন তিনি । বলেছেন পার্কের মূল গেট দিয়ে ঢুকেই দেখা মিলবে প্রোফেসর শঙ্কুর । তাঁর বিশাল বড় মূর্তি স্থাপিত হয়েছে গেটের সামনে ।

একটি রোবট আর মিশরের মমি।

এরপর একটু এগোলেই নজরে পড়বে প্রোফেসর শঙ্কুর গবেষণাগারের আকারে একটি ঘর । মনে পড়ে যাবে, বইয়ে পড়া গিরিডির সেই বাড়ির স্মৃতি । পার্কের দেওয়ালে রয়েছে সত্যজিৎ রায়ের আঁকা শঙ্কুর নানা গ্রাফিত্তি । শুধু কি তাই, রয়েছে প্রোফেসর শঙ্কুর এক্সরে চশমার আধলে বানানো বিরাট চশমাও । কাক করভাসকেও দেখা যাবে । রয়েছে মিশরের মমি এবং পিরামিড । সৌরজগতের মডেল দেখে মনে পড়বে ‘ব্যোমযাত্রীর ডায়েরি’র কথা । সঙ্গে পাওনা সত্যজিৎ রায়ের আঁকা ভিনগ্রহীদের চেহারার আদলে তৈরি বহু মডেল । সর্বশেষে সত্যজিৎ রায়ের নিজের হাতে আঁকা বেশ কিছু ছবি । এসব দেখতে দেখতে যখন ক্লান্ত লাগবে, তখন বিশ্রাম আর আহারেরও ব্যবস্থাও আছে।

রাজারহাট উপনগরীতে, অ্যাকশন এরিয়া সিটি সেন্টার টু-এর পিছনে দু’একর জমির উপর এই থিম পার্ক গড়ে তোলা হয়েছে । ছুটির দিনে বাড়ির ক্ষুদেদের নিয়ে বেড়িয়ে পড়ুন। প্রোফেসর শঙ্কু পার্কে এসে হয়তো আপনার বড়ির কোনো ক্ষুদেরই মানস জগত আগামী দিনের বিজ্ঞানী হওয়ার রসদ খুঁজে পাবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!