Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৫, ২০২৩

ওডিশার কাছে হেরে সুপার কাপ জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে গেল সুনীল ছেত্রীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
ওডিশার কাছে হেরে সুপার কাপ জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে গেল সুনীল ছেত্রীদের

ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়ে মরশুম শুরু করেছিল বেঙ্গালুরু এফসি। আইএসএলে ব্যর্থতা। ফাইনালে এটিকে মোহনবাগানের কাছে টাইব্রেকারে হারতে হয়েছিল। মরশুমের শেষ প্রতিযোগিতা সুপার কাপ জয়ের স্বপ্নও অপূর্ণ থেকে গেল। বেঙ্গালুরু এফসি–কে ২–১ ব্যবধানে হারিয়ে সুপার কাপে চ্যাম্পিয়ন ওডিশা এফসি। জোড়া গোল করে ওডিশাকে জেতালের দিয়েগো মরিসিও।

বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীতের ভুলে ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যায় ওডিশা এফসি। দিয়েগো মরিসিওর ফ্রিকিক গুরপ্রীতের হাত ফস্কে জালে জড়িয়ে যায়। ২৯ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল বেঙ্গালুরুর সামনে। ফাঁকায় বল পেয়েও সুনীল ছেত্রী জালে রাখতে পারেননি। এগিয়ে যাওয়ার পর বেঙ্গালুরুকে আরও চেপে ধরে ওডিশা এফসি। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান মরিসিও। বক্সের মধ্যে ভেসে আসা বল হেড করেছিলেন জেরি। শেষ মুহূর্তে পা ছুঁইয়ে ২–০ করেন মরিসিও। ৩৯ মিনিটে মরিসিওর সেন্টারে ভলি করেছিলেন নন্দা। বল গোলে ঢোকার মুখে কোনও রকমে বাঁচাচ গুরপ্রীত সিং। ৪৪ মিনিটে জেরির শট সন্দেশ ঝিংঘানের গায়ে লেগে ক্রসবারে না লাগলে প্রথমার্ধেও ৩–০ ব্যবধানে এগিয়ে যেতে পারত ওডিশা এফসি।

দ্বিতীয়ার্ধেও ওডিশা এফসি–র দাপট ছিল। তবে ৫১ মিনিটে গোলের সুযোগ এসেছিল বেঙ্গালুরুর সামনে। সুনীল ছেত্রীর সেন্টার সুবিধাজনক জায়গায় পেয়েও বারের ওপর দিয়ে উড়িয়ে দেন জোভানোভিচ। ৫৭ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মরিসিও। বক্সের মধ্যে থেকে নেওয়া তাঁর দুরন্ত শট সাইড নেটে আছড়ে পড়ে।

শেষ দিকে চাপ বাড়ায় বেঙ্গালুরু এফসি। ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান সুনীল ছেত্রী। বক্সের মধ্যে শিবাশক্তিকে টেনে ফেলে দেন যাদব। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে ২–১ করেন সুনীল ছেত্রী। এরপর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে বেঙ্গালুরু। কিন্তু কাজের কাজ করতে পারেনি।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!