Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৭, ২০২৬

পদ্মশ্রী প্রাপক তাঁতশিল্পীকে হেনস্থার অভিযোগ কালনায়

আরম্ভ ওয়েব ডেস্ক
পদ্মশ্রী প্রাপক তাঁতশিল্পীকে হেনস্থার অভিযোগ কালনায়

মদ্যপ অবস্থায় এবারের পদ্মশ্রী প্রাপক তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ ও তাঁর পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। কালনা শহরের ঘটনায় আতঙ্কিত জ্যোতিষবাবু ও তাঁর পরিবার। কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসা করান জ্যোতিষবাবু। এদিকে অভিযুক্ত জ্যোতিষবাবুর পড়শি লক্ষ্মণ দাসের পাল্টা অভিযোগ, তাকে মারধর করেছেন জ্যোতিষবাবু ও তার পরিবারের সদস্যরা। লক্ষ্মণও কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বিহিত চেয়ে দুই পক্ষই কালনা থানার দ্বারস্থ হয়েছে। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে।

জ্যোতিষবাবুর বাড়ি লাগোয়া একটি কুয়ো খোঁড়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। জ্যোতিষবাবুর দাবি, ‘আমরা সবাই মিলে বাড়িতে বসে চা খাচ্ছিলাম। লক্ষ্মণ দাস নামে ওই যুবক মদ্যপ অবস্থায় আমাদের বাড়ি চড়াও হয়। নিজেকে বিজেপি কর্মী বলে পরিচয় দিয়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে আমাকে, আমার ছেলে ও পুত্রবধূর উপর চড়াও হয়। মারধর করে।’ অন্যদিকে লক্ষ্মণের পাল্টা অভিযোগ, ‘কুয়ো কাটাকে কেন্দ্র করে ওরাই আমাদের উপর প্রথমে চড়াও হয়। আমি বলতে যাওয়ায় আমাকে সকলে মিলে মেরেছে।’ তবে সে ‘নেশা করেছিল’, তা স্বীকার করেছে লক্ষ্মণ। ঘটনায় বিজেপির নাম জড়ানোয় কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের প্রতিক্রিয়া, ‘এসব বিজেপির সংস্কৃতি নয়। ঘটনার প্রকৃত তদন্ত হোক। দোষ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!