- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ২৪, ২০২২
সংস্কৃতির মহানগরে পরিচয় সাহিত্য উৎসব
২৬ নভেম্বর, শনিবার পরিচয় সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে, কলকাতার রোটারি সদনে। যৌথ উদ্যোগে দিল্লি ওড়িশার পরিচয় ফাউন্ডেশন আর প্রয়াস। কলকাতায় এই ফাউন্ডেশনের সাহিত্য উৎসব এই প্রথম। আসন্ন উৎসবকে বহুমুখী আর বর্ণময় করে তুলতে দেশের প্রধান প্রধান ভাষাসমূহের শীর্ষ স্থানীয় লেখক কবিরা যোগ দেবেন। আলোচনায়, লেখাপাঠে আলো ছড়াবেন আমন্ত্রিত সদস্য আর পাঠক শ্রোতার।
উদ্বোধনী ভাষণ দেবেন সাহিত্য আকাদেমির সচিব ড. কে শ্রীনিবাস, প্রধান অতিথি ড. প্রফুল্ল কুমার মহান্তি, ওড়িশার সংস্কৃতি বিভাগের ডিরেক্টার রঞ্জনকুমার দাস এবং সম্মানীয় অতিথির আসন অলঙ্কৃত হবে বহু গুণীর উজ্জ্বল উপস্থিতিতে। প্রতিবছর শীতের মরশুমে মেলা আর উৎসবে মেতে ওঠে মহানগরী। এবার উচ্ছ্বাস একটু বেশি। পরিচয় সাহিত্য উৎসবকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি আবেগ, সংস্কৃতির বহুত্বের ভিন্নতর অভিমুখ।
❤ Support Us








