- এই মুহূর্তে বি। দে । শ
- মে ৩, ২০২৫
অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে জয়ী লেবার পার্টি, প্রধানমন্ত্রীর কুর্সিতে ফের অ্যান্থনি আলবানিজ
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো তিন বছরের মেয়াদে জয়লাভ করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এই জয়ের মাধ্যমে তিনি ২১ বছরের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে টানা দুই মেয়াদে জয়ী হলেন।
শনিবার অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনে লক্ষ লক্ষ অস্ট্রেলিয়ান নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দেশটির পূর্ব উপকূলে স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা পরবর্তীতে পশ্চিমাঞ্চল ও দূরবর্তী দ্বীপ অঞ্চলগুলোতে পর্যায়ক্রমে শুরু হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ১ কোটি ৮১ লাখ ভোটার এ নির্বাচনে নিবন্ধিত ছিলেন, যার মধ্যে প্রায় অর্ধেকই আগাম ভোট দিয়েছেন । বছরের শুরুতে জনপ্রিয়তা কমে যাওয়ায় অনেকে ভেবেছিলেন আলবানিজ পরাজয়ের দিকে এগোচ্ছেন। তবে শেষ পর্যন্ত তিনি জোরালো প্রচারণার মাধ্যমে বিরোধী নেতা ডাটনকে পরাজিত করেন। এই বিজয়ের মাধ্যমে লেবার পার্টি আবারও সরকারের নেতৃত্বে আসছে। চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবারের নির্বাচনী প্রচারণায় প্রাধান্য বিস্তার করেছে মূলত মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার, মার্কিন শুল্কনীতি আর আবাসন সংকট।
বামঘেঁষা প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শনিবার অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে জয়ের দাবি করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্য দিয়ে দেশকে তিনি স্থির ও সুসংগঠিতভাবে পরিচালনা করবেন। সিডনিতে এক প্রচারাভিযান সমাপ্তি অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশ্যে লেবার নেতা বলেন, ‘বিশ্বের সেরা জাতিকে পুনরায় সেবা করার সুযোগ দেওয়ায় অস্ট্রেলিয়ার জনগণকে ধন্যবাদ।’ বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক অস্থিরতার সময়ে আলবানিজের ধীরস্থির ও সুসংবদ্ধ নেতৃত্ব জনগণের সঙ্গে গভীর সাড়া ফেলেছে।
আগাম ব্যালটের কারণে এখনও চূড়ান্ত আসন গণনা শেষ হয়নি, তবে প্রাথমিক হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে লেবার পার্টি ক্ষমতায় আসতে চলেছে। ডানপন্থী বিরোধী নেতা, লিবারেল পার্টির পিটার ডাটন নির্বাচনে পরাজয় মেনে নিয়ে আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই পরাজয়ের পেছনে নির্বাচনী প্রচারণায় যথেষ্ট ভালো করতে না পারাকে দায়ী করেন। ডাটন বলেন, লেবার পার্টির জন্য এটি একটি ঐতিহাসিক জয় এবং আমি তা স্বীকার করে আলবানিজকে অভিনন্দন জানিয়েছি। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে ক্ষমতা ধরে রাখলেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। ইতিমধ্যে আলবানিজের জয়ের কথা ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার জাতীয় টেলিভিশন চ্যানেল এবিসি। রয়টার্স-কে আলবানিজ বলেছেন, ‘চাপের মুখে থাকা মানুষদের সাহায্য করার আরো অনেক কিছু বাকি আছে।’ তিনি ডাটনকে তাঁর সৌজন্যমূলক বক্তব্যের জন্য ধন্যবাদ জানান। ২০০৪ সালের পর আলবানিজই প্রথম অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যিনি দ্বিতীয় মেয়াদে জয়ী হলেন।
❤ Support Us







