- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১০, ২০২৩
১৫০ বছরের হেরিটেজ ট্রামে বসে পুজো পরিক্রমার সুযোগ
আগেই ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে কলকাতার দুর্গাপুজো। এবার দুর্গাপুজো দেখার সুযোগ ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়া কলকাতার ট্রামে। কলকাতা ট্রামওয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এমনই অভিনব উদয়োগ নিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। সহযোগিতায় এশিয়ান পেন্টস ও এক্সএক্সএল কালেকটিভ।
১৮৭৩ সালে কলকাতায় প্রথম যাত্রা শুরু করেছিল ট্রাম। কলকাতায় যাত্রা শুরুর ১৫০ বছর পূর্তি। নস্টালজিয়াকে মানুষের সামনে তুলে ধরতে পুজোতে এবার পথে নামবে একেবারে নতুনভাবে সাজিয়ে তোলা একটা ট্রাম। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ট্রামটিকে। কলকাতা ট্রাম কোম্পানি এই ট্রামের নাম দিয়েছে পুজো স্পেশাল। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে বালিগঞ্জ পর্যন্ত এই ট্রাম চলবে। এই পথে যতগুলো বড় দুর্গাপুজো হবে, সবগুলোতেই থামবে। যাত্রীরা ট্রাম থেকে নেমে সেই সব জায়গার পুজো দেখতে পারবেন।
পুজো স্পেশাল ট্রামের প্রথম বগির অন্দরমহল সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। বাঙালীর পুজো সংস্কৃতি তুলে ধরা হয়েছে আলপনার মাধ্যমে। ট্রামের মেঝে আলপনা দিয়ে রাঙিয়ে দেওয়া হয়েছে। ট্রামের গায়ে কুমোরটুলির শিল্পীদের আঁকা ঠাকুর থেকে শুরু করে কলকাতার ঐতিহ্যবাহী কুমোরদের ঘর, ধুনুচি নাচ, সিঁদুর খেলা, মহিলা ঢাকি, সব কিছুই তুলে ধরা হয়েছে। বগির ভেতরে বেতের চেয়ারও রাখা হয়েছে। এই পুজো স্পেশাল ট্রামকে দেখলে মনে হবে যেন চলন্ত কোনও মিউজিয়াম।
দ্বিতীয় বগিতে পা রাখা যাত্রীদের কলকাতার ঐতিহ্যবাহী স্থানে নিয়ে যাবে, যা কলকাতার বিলাসবহুল আবেদনকে প্রতিফলিত করে। বাহ্যিক জিনিসগুলি বাংলার সংস্কৃতি, যেখানে বাস্তবতার উপাদান রয়েছে৷ এই বগির শিল্পকর্ম বিখ্যাত পূজা প্রতীকগুলির নাটকীয় উপাদানগুলিকে প্রতিফলিত করে। পুজা স্পেশাল হলেও শুধু দুর্গাপুজো নয়, নতুন বছরের দিন পর্যন্ত এই ট্রাম চালানো হবে। একসময় গনপরিবহনের অন্যতম সেরা মাধ্যম ছিল ট্রাম। কিন্তু আগের মতো ট্রামের ওপর ভরসা করেন না সাধারণ মানুষ। কলকাতা শহর জুড়ে শুধু ঐতিহ্যই থেকে গেছে।
❤ Support Us







