Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ১৩, ২০২৫

উত্তর ২৪ পরগনার টাকিতে রাজ্য সরকারের উদ্যোগে রবীন্দ্র সঙ্গীতের কর্মশালা

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তর ২৪ পরগনার টাকিতে রাজ্য সরকারের উদ্যোগে রবীন্দ্র সঙ্গীতের কর্মশালা

রবীন্দ্রসঙ্গীতের প্রতিভা অন্বেষনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হল উত্তর ২৪ পরগনার টাকিতে। সুন্দরবনের প্রবেশদ্বার বসিরহাটের টাকিতে এই ধরনের কর্মশালার আয়োজন এই প্রথম। বসিরহাট মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় টাকি সরকারি মহাবিদ্যালয়ে ৪ দিনের রবীন্দ্রসঙ্গীতের কর্মশালায় ১৭ থেকে ৩০ বছর বয়সী জেলার নানা প্রান্ত থেকে ৪৪ জন ছেলে মেয়ে অংশ নেন। ১০ থেকে ১৩ মে কর্মশালায় তাঁদের তালিম দেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবারতি সোম, সমীর পাল।

মঙ্গলবার, কর্মশালার শেষ দিনে টাকি পৌর সাংস্কৃতিক মঞ্চে কর্মশালায় অংশগ্রহনকারী শিল্পীরা সমবেত ও একক সঙ্গীত পরিবেশন করেন। ৪৪ জন থেকে চুড়ান্ত পর্বে বাছাইয়ের পর ৬ শিল্পী একক রবীন্দ্রসঙ্গীত প্রশংসা পায়। ২ শিক্ষক দেবারতি সোম ও সমীর পাল রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সদিচ্ছাতেই এই প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের সামনে তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। এদিন টাকি সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন, বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, টাকির পুরপ্রধান সোমনাথ মুখার্জি, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক পল্লব পাল প্রমুখ। বসিরহাট মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রমারানি দত্ত বলেন, কর্মশালায় অংশগ্রহণকারী সকলেই শংসাপত্র দেওয়া হয়েছে। এবং নির্বাচিত শিল্পীরা রবীন্দ্র সদনে রাজ্য সরকার আয়োজিত কবিপক্ষের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের সুযোগ পাবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!