Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১, ২০২৫

উস্কানিমূলক মন্তব্যে পুনরায় শুনানির নির্দেশ, বারাণসী আদালতের বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস নেতা

আরম্ভ ওয়েব ডেস্ক
উস্কানিমূলক মন্তব্যে পুনরায় শুনানির নির্দেশ, বারাণসী আদালতের বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস নেতা

বারাণসীর একট বিশেষ এমপি–এমএলএ আদালতের আদেশের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় শিখদের সম্পর্কে করা মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার আবেদনের নতুন করে শুনানির জন্য এক অধস্তন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নিদের্শের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাহুল।

২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে রাহুল গান্ধি অভিযোগ করেছিলেন যে, ভারতের পরিবেশ শিখদের জন্য ভাল নয়। এই মন্তব্য করার জন্য তাঁর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। এই মন্তব্যকে ‘‌উস্কানিমূলক এবং বিভেদ সৃষ্টিকারী’‌ বলে অভিহিত করা হয়েছিল। এবং এর বিরুদ্ধে প্রতিবাদ গর্জে ওঠে। বারাণসীর বাসিন্দা নাগেশ্বর মিশ্র বারাণসীর সারনাথ থানায় এই মন্তব্যের জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার চেষ্টা করেছিলেন। কিন্তু সারনাথ থানা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ নিতে চায়নি। এরপর নাগেশ্বর রাহুলের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

২০২৪ সালের ২৮ নভেম্বর বারাণসীর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট রাহুল গান্ধির বিরুদ্ধে এফআইআর নথিভুক্তির জন্য নাগেশ্বর মিশ্রের দায়ের করা আবেদন খারিজ করে দেন। আদালত জানিয়েছিল, যেহেতু রাহুল গান্ধীর ভাষণটি মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়া হয়েছিল, তাই বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে। এই আদেশকে চ্যালেঞ্জ করে নাগেশ্বর রাও দায়রা আদালতে মামলা করেন। ২০২৫ সাএর ২১ জুলাই দায়রা আদালতের বিশেষ বিচারকের (এমপি/এমএলএ) আদালত এসিজেএম–কে মামলাটি নতুন করে শুনানির নির্দেশ দেন। এই রায়ের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে একটা পুনর্বিবেচনা আবেদন দাখিল করেছেন রাহুল গান্ধী। যুক্তি দেওয়া হয়েছে যে, বিশেষ আদালতের আদেশ ভুল, অবৈধ এবং এখতিয়ারহীন। আজ, ১ সেপ্টেম্বর শুনানির জন্য বিচারপতি সমীর জৈনের একক বেঞ্চে বিষয়টি তালিকাভুক্ত করা হয়েছে।

এদিকে, আজ বিহারে রাহুল গান্ধির ভোটার অধিকার যাত্রার সমাপ্তি হচ্ছে। রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা প্রথমে গান্ধী ময়দান থেকে আম্বেদকর পার্কে ভীমরাও আম্বেদকর মূর্তি পর্যন্ত পদযাত্রা করবেন। তারপর সেখানে জনসভা হবে। শিবসেনা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, এনসিপি, আপ, সিপিআই, সিপিআইএমসহ ‘‌ইন্ডিয়া’‌ জোটের সব শরিক দলের নেতারা জনসভায় হাজির থাকবেন। ১৬ দিন ধরে এই ভোটার অধিকার যাত্রা চলছে। রাহুল গান্ধীর সঙ্গে আরজেডি–র নেতা তেজস্বী যাদব এই যাত্রায় অংশ নিয়েছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!