- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১, ২০২৪
ময়দানে ফের মুখোমুখো শচীন-লারা
বিশ্বের সেরা ব্যাটসম্যান কে, এই নিয়ে বরাবরই দুজনের মধ্যে তুলনা এসেছে। ক্রিকেট জীবনে একে অপরের তীব্র প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে মাঠের বাইরে দুজনের মধ্যে দুর্দান্ত বন্ধুত্ব। সম্প্রতি মুম্বইয়ে এক মজার গলফ প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিলেন শচীন তেন্ডুলকার ও ব্রায়ান লারা। প্রতিদ্বন্দ্বিতার মাঝে সেই বন্ধুত্বের নমুনা আরও একবার সামনে উঠে এল। নিজের ইনস্টাগ্রামে ব্রায়ান লারার সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন শচীন তেন্ডুলকার।
View this post on Instagram
ক্রিকেটকে বিদায় জানানোর পর গলফ খেলার দিকে মনোযোগ দেন ব্রায়ান লারা ও শচীন তেন্ডুলকার। সম্প্রতি মুম্বইয়ে গলফ খেলায় মুখোমুখি হয়েছিলেন দুই কিংবদন্তি ব্যাটসম্যান। খেলার শেষে দারুণ আড্ডা। এক জায়গায় বসে দুজনকে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শচীন। শচীনের পরনে প্রিন্টেড হাফ শার্ট এবং কালো ট্র্যাক প্যান্ট। পায়ে সাদা স্নিকার্স। অন্যদিকে, লারার পরনে ছিল নীল টি-শার্ট ও হাফ প্যান্ট। শচীনের মতো তিনিও সাদা জুতো পরেছিলেন। এই গলফ খেলায় লারা, শচীন ছাড়াও ওয়াসিম জাফর, রাহুল সাংভিরা অংশ নিয়েছিলেন।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করার পাশাপাশি শচীন লিখেছেন, “আমরা কিছু আক্রমণাত্মক শট খেলেছি। অধিকাংশই আকাশ পথে। এবং সেই শতগুলি ঠিকঠাক হয়েছে।” শচীনের পোস্ট করা এই ছবি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। দীর্ঘদিন পর দুজনকে একসঙ্গে দেখে ভক্তরা দারুণ খুশি। অনেকেই শচীন তেন্ডুলকার এবং ব্রায়ান লারাকে বিশ্বের সেরা ডানহাতি ও বামহাতি কম্বিনেশন হিসেবে চিহ্নিত করেছেন। বোম্বে প্রেসিডেন্সি গলফ ক্লাবের সদস্য হরি নারায়ন লিখেছেন, “লারা ও শচীনের মধ্যে দুর্দান্ত একটা ম্যাচ ছিল। অবাক হওয়ার কিছু নেই যে, দুই কিংবদন্তিই জিতেছে। তিন সিরিজের এটাই ছিল সেরা খেলা।”
❤ Support Us








