Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ডিসেম্বর ২৭, ২০২৫

বাংলা আকাদেমির সোমেন চন্দ পুরস্কার পাচ্ছেন সৌরভ হোসেন

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলা আকাদেমির সোমেন চন্দ পুরস্কার পাচ্ছেন সৌরভ হোসেন

এ বছর,বাঙলা আকাদেমির সোমেন চন্দ পুরস্কার পাচ্ছেন সৌরভ হোসেন। সুপরিচিত,সুলেখক। মুর্শিদাবাদের মাটি আর মানুষ তাঁর লেখালেখিকে ছুঁয়ে থাকে, তাঁর নির্মিত চরিত্র ও কাহিনী স্থানিক- কালিক মাত্রাকে অতিক্রম করে পাড়ি দেয় এমন এক ভুবনের পথে, যে পথ সীমান্ত মানে না, মানে না আরোপিত ইচ্ছার শৃঙ্খল। সৈয়দ মুস্তাফা সিরাজ ও আবুল বাশারের উত্তরসূরি হয়ে ওঠেন সৌরভ এখানেই, প্রান্তিকের গ্রামীণ আলাপ আর আলো হাওয়াকে জড়িয়ে তাঁর নির্মাণ ও সৃজন ক্রমশ বৃহতের দিকে ছুটছে, সম্ভবত এরকম পরিসরে আরেক উজ্জ্বল ব্যতিক্রম হয়ে উঠবেন সৌরভ, এমন এক ইঙ্গিত ইতিমধ্যে স্পষ্ট, বাঙলা আকাদেমি তাঁর মেধা আর মননকে ই প্রকারান্তরে স্বীকৃতি জানাল এবার। সৌরভে- র জন্ম হরিহর পাড়ায়, লেখাপড়া মুর্শিদাবাদের গ্রামে আর শহরে, পেশায় স্কুল শিক্ষক, সামাজিকতায় প্রান্তজনের একান্ত আত্মীয় , অভিন্ন -অখন্ড মানুষের রুপ সাগরের নিরন্তর সন্ধানী , তাঁর সমস্ত কর্মকাণ্ড জানান দেয়, শুধু গল্প নয়, অন্য রকম আখ্যান ও গড়ে তুলবে তাঁর লেখক সত্তা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!