Advertisement
  • Uncategorized দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ৭, ২০২২

মার্কিন দূতের সফর শেষ হতেই শ্রীনগরে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত !

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিন দূতের সফর শেষ হতেই শ্রীনগরে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত !

ভারতে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার দূত চানগ জায়ে তিনদিনের সফরে জম্মু কাশ্মীরের বিভিন্ন মহলের সঙ্গে দেখা করবেন। কোরিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আর আঞ্চলিক উন্নয়ন নিয়ে কথা বলবেন তিনি। কাশ্মীরের ডিভিশনাল কমিশনার, জম্মু কাশ্মীরের পুলিস ইন্সটিউটের কর্মকর্তা ও অন্যান্য প্রশাসনিক নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যে আলোচনা সেরেছেন।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের বানিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। ভারত সেই দেশ থেকে গাড়ি, গাড়ির যন্ত্রাংশ আর তথ্যপ্রযুক্তির নানারকম সরঞ্জাম আমদানি করে। তুলনায়, ভারতের মতো বড়ো দেশের সে দেশে রপ্তানি কম। প্রশান্তমহাসাগরীয় দেশটির সঙ্গে ভারত তার বাণিজ্য বাড়িয়ে তুলতে বিশেষ আগ্রহী। শিক্ষাক্ষেত্রেও দুদেশের সহযোগিতার গুরুত্ব রয়েছে। কোরিয় দূত শ্রীনগরে কা্শ্মীর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন  বিভাগীয় ডিনদের সঙ্গে বিজ্ঞান ও মানববিদ্যার আদান প্রদান নিয়ে কথা বলেছেন। দক্ষিণ কোরিয় দূতের কাশ্মীর সফর এই প্রথম। গত সপ্তাহে মার্কিন দূত শ্রীনগর সফর করেছেন এবং দুই দেশের সাধারণ মানুষের সংযোগ বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন। আমেরিকা কাশ্মীর সমস্যা নিয়ে উদাসীন নয়। বহুবার কা্শ্মীর নিয়ে নাক গলিয়েছে। এখনও তাঁর ভুমিকা নীরব নয়।

ইমরান সরকারের পতনের পর ইসলামাবাদের সঙ্গে ওযাশিংটনের সম্পর্ক হঠাৎ নতুন মোড় নেয়। হঠাৎ কয়েকমাসের মধ্যে মার্কিন দূতের পাক অধিকৃত কাশ্মীর সফর লোক নজরে চলে আসে। ভারত বিষয়টিকে স্বাভাবিকভাবে গ্রহন করেছে। কিন্তু রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানের নতুন করে কা্শ্মীর প্রসঙ্গের উত্থাপনকে দিল্লি সহজ চোখে দেখেনি।দক্ষিণ কোরিয়া আমেরিকার স্বাভাবিক মিত্র। দুই রাষ্ট্রের সর্বোচ্চ দূতের পরপর কা্শ্মীর সফরের কারণ কী? প্রশ্ন উঠতেই পারে।কাশ্মীর ভারতের অপরিহার্য, অবিচ্ছেদ্য অঙ্গ। তাকে নিয়ে বাইরের হস্তক্ষেপ বরদাস্ত করা যায় না।মধ্যস্থতাকারীর ভূমিকায়ও অন্য কারও উপস্থিতি অনাকাঙ্খিত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!