- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৯, ২০২৫
এএফসি এশিয়ান কাপে ভারতীয় দলে সুহেল বাট, ফেরানো হল আনোয়ার আলিকেও
এএফসি এশিয়ান কাপে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের আগে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ থেলবে ভারত। থাইল্যান্ড ও হংকং ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের হেড কোচ মানোলো মার্কেস। এই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন মোহনবাগান সুপার জায়ান্টে খেলা কাশ্মীরের তরুণ ফুটবলার সুহেল বাট। এছাড়াও দীর্ঘদিন পর দলে ফেরানো হয়েছে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার আলিকে।
থাইল্যাড ও হংকং ম্যাচের জন্য ২৮ জনের প্রাথমিক দল বেছে নিয়েছিলেন মানোলো। এই ২৮ জনকে নিয়ে নিউ টাউনে ভারতীয় ফুটবল ফেডারেশনের সেন্টার অফ এক্সেলেন্সে প্রস্তুতি শিবির শুরু করেছিলেন। ১০ দিনের প্রস্তুতি শিবিরের পর দল বেছে নিলেন। যদিও প্রাথমিক দলে থাকা ২৮ জনকে নিয়েই থাইল্যান্ড যাচ্ছেন মানোলো। থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন ম্যাচের জন্য চূড়ান্ত দল বেছে নেবেন।
ঘোষিত ২৮ জনের দল: বিশাল কাইথ, অমরিন্দার সিং, গুরমিত সিং, ঋত্বিক তেওয়ারি (গোলকিপার), রোশন সিং, রাহুল বেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, বরিস সিং, সন্দেশ ঝিঙ্ঘান, আশিস রাই, শুভাশিস বসু, মেহতাব সিং, অভিষেক সিং (ডিফেন্ডার), সুরেশ সিং, মহেশ সিং, আয়ূশ ছেত্রী, উদান্ত সিং, আপুইয়া, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্রেন্ডন ফার্নান্ডেজ, নিখিল প্রভু (মিডফিল্ডার), সুনীল ছেত্রী, এডমুন্ড লালরিনডিকা, মনবীর সিং, সুহেল বাট, লাললিয়ানজুয়ালা ছাংতে (স্ট্রাইকার)।
৪ জুন ব্যাঙ্ককে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল। বুধবারই ব্যাঙ্ককের উদ্দেশ্যে দল রওনা হয়েছে। ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে খেলার পরের দিনই হংকং উড়ে যাবে। ১০ জুন হংকংয়ের বিরুদ্ধে খেলা। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই ৫ দিন আগে হংকং পৌঁছবে ভারতীয় দল। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে ড্র করে কিছুটা হলেও চাপে রয়েছে ভারত। হংকংয়ের বিরুদ্ধে না জিতলে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাবে।
❤ Support Us







