Advertisement
  • ভা | ই | রা | ল
  • জুন ৩, ২০২৩

বিশ্বে প্রথম ষোলো কলার টুর্নামেণ্ট।আয়োজনে সুইডেন। তালিকায় ইউরোপের কোন কুড়ি ?

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বে প্রথম ষোলো কলার টুর্নামেণ্ট।আয়োজনে সুইডেন। তালিকায় ইউরোপের কোন কুড়ি ?

বিশ্বের প্রথম দেশ হিসেবে যৌনতাকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়ার মর্যাদা দিয়েছে সুইডেন। এবার এ নিয়ে একটি টুনার্মেন্ট আয়োজন করতে চলেছে সে দেশ। যার নাম ইউরোপীয়ন সেক্স চ্যাম্পিয়নশিপ। দায়িত্বে রয়েছে সুইডিশ সেক্স ফেডারেশন। ৮ জুন থেকে শুরু হবে চ্যাম্পিয়নশিপ। ইউরোপের বিভিন্ন দেশ এতে অংশগ্রহণ করতে পারবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক প্রতিযোগীকে ৬ ঘণ্টা করে দিনে যৌনক্রিয়ায় অংশ নিতে হবে। ১৬টি পর্যায়ে যে যত ভালোভাবে নিজের দক্ষতা দেখাতে পারবে সে দেশের প্রতিযোগী চূড়ান্ত পুরস্কারের দিকে এগিয়ে যাবে। চুড়ান্ত পর্বে বিজেতাকে বাছাই করা হবে ৭০ শতাংশ ভোটের ভিত্তিতে, আর ৩০ শতাংশ নম্বর জুরির হাতে । ইউরোপের বিভিন্ন দেশের ২০ জন ইতিমধ্যে টুর্নামেন্টের জন্য নিজদের নাম নথিভুক্ত করে ফেলেছে।

খেলাধূলার মূল উদ্দেশ্য ব্যক্তির মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিকাশ । তাঁর সঙ্গে যৌনতার সম্পর্ক কতটা তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। যৌন সম্পর্ক এক দম্পতির একান্ত ব্যক্তিগত বিষয়। তাকে সামজিক পরিসরে টেনে এনে আগামী প্রজন্মকে কোন বার্তা দিতে চাইছে সুইডেনের মতো পুঁজিবাদী রাষ্ট্রগুলো ? পাশ্চাত্য সভ্যতায় যৌন্তা আজ পণ্য এ নিয়ে সন্দেহ নেই। এখন তা  যদি ক্রীড়ার মর্যাদা পায় তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তি মানুষের গোপনীয়তার অধিকার। সুস্থ মানব সমাজ গড়ে তুলতে এমন পদক্ষেপের প্রয়োজনীয়তা কোথায় তা ভেবে দেখা প্রয়োজন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!