- বি। দে । শ
- মে ২৫, ২০২৪
‘মিলেনিয়াল সেন্ট’ কার্লো আকিউতিস, ভ্যাটিকান থেকে দেওয়া হল মরণোত্তর বিশেষ সম্মান
সহস্রাব্দের প্রথম ‘মিলেনিয়াল সেন্ট’ মনোনীত হলেন ইটালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ কার্লো আকিউতিস। তবে জীবিতাবস্থায় নয়। এই সম্মান তিনি পেলেন মৃত্যুর পর।প্রয়াণের ১৮ বছর পর রোমান ক্যাথলিক চার্চ তাঁকে মরণোত্তর এই শংসা দিল ।
কার্লোর জন্ম ১৯৯১ সালে লন্ডনে। শৈশব থেকে চার্চের প্রতি তাঁর অগাধ টান । তাঁর মায়ের ভাষায় মাত্র তিন বছর বয়স থেকেই কার্লো কেবল চার্চে যেতে চাইত। হাত খরচের টাকা তিনি স্থানীয় চার্চের জনসেবার কাজে ব্যয় করতেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন ওয়েবসাইট ডেভেলপ করার মাধ্যমে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রচার করতে শুরু করেন। ধর্মীয় প্রচারের সঙ্গে থাকতো বিভিন্ন ঐশ্বরিক ঘটনার উল্লেখ। তার জন্য কিশোর বয়সেই তিনি ‘ঈশ্বরের প্রচারক’ আখ্যা পান। ২০০৬ সালে মাত্র ১৫ বছর বয়সে লিউকোমিয়ায় আক্রান্ত হন কার্লো । ইতালিতে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবার দেহ এবং অন্যান্য ব্যবহার্য সামগ্রী সমেত একটি সমাধি নির্মাণ করেন এবং সাধারণ মানুষের জন্য তা উন্মুক্ত করে দেন।
ভ্যাটিকান চার্চের নিয়মানুসারে ‘সেন্ট’ অর্থাৎ সাধুত্বে উন্নীত হতে গেলে ন্যুনতম দুটি অলৌকিক ঘটনার সঙ্গে তাঁকে সরাসরি জড়িত থাকতে হবে। ক্যাথলিক জগতের প্রধান পোপ ফ্রান্সিস এই দুটি ঘটনার উল্লেখ করেছেন। ব্রাজিলের এক ৭ বছরের বালক একটি জটিল অগ্ন্যাশয়ের রোগে আক্রান্ত হয়। সে কার্লোর শার্টটি স্পর্শ করার পর অলৌকিক উপায়ে সেই রোগ থেকে মুক্ত হয়।
দ্বিতীয় ঘটনাটি, আমেরিকার ফ্লোরিডার । মস্তিষ্কে আঘাত লাগার ফলে এক বিশ্ববিদ্যালয় ছাত্র মারাত্মক রক্তক্ষরণে ভুগছিলেন। তার মা প্রত্যহ কার্লোর সমাধিতে এসে প্রার্থনা জানিয়ে যেতেন । ছেলেটি ১০ দিন ভেন্টিলেশনে থাকার পর সম্পূর্ণ সেরে ওঠে।
❤ Support Us








