Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১০, ২০২৫

হরিয়ানায় নিজের বাবার গুলিতেই নিহত মহিলা টেনিস খেলোয়াড়

আরম্ভ ওয়েব ডেস্ক
হরিয়ানায় নিজের বাবার গুলিতেই নিহত মহিলা টেনিস খেলোয়াড়

নিজের বাবার হাতেই খুন হলেন ২৫ বছর বয়সী এক টেনিস খেলোয়াড়। আজ, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে রিভলবারও।

গুরুগ্রামে ৫৭ নম্বর সেক্টরে সকাল সাড়ে ১০টা নাগাদ নিজেদের বাড়ির নীচের তলায় রাধিকা যাদবকে গুলি করেন তাঁর বাবা। পরপর তিন রাউন্ড গুলি করেন। ২৫ বছর বয়সী রাজ্য রাজ্য স্তরের এই টেনিস খেলোয়াড় মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে পরিবারের অন্যরা ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান রাধিকা।

সেক্টর ৫৬ থানার অফিসার ইনচার্জ সংবাদমাধ্যমকে বলেন, ‘‌আমরা হাসপাতাল সূত্রে জানতি পারি, ২৫ বছর বয়সী এক টেনিস খেলোয়াড় গুলিবিদ্ধ হয়েছেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যায় পুলিশ। সেখানে পৌঁছে জানতে পারি, গুলিবিদ্ধ ওই মহিলা মারা গেছেন। তিনটি গুলি চালানো হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি যে মহিলার বাবা তাঁকে গুলি করেছেন। আমরা মহিলার কাকার সঙ্গে কথা বলেছি। বিশেষ কিছু এখনও জানতে পারিনি। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে। বাড়ি থেকে ঘটনায় ব্যবহৃত রিভলবারটি উদ্ধার করা হয়েছে।’‌

২০০০ সালের ২৩ মার্চ জন্ম রাধিকার। হরিয়ানার রাজ্য স্তরের টেনিস সার্কিটে রাধিকা যাদব দারুণ জনপ্রিয় ছিলেন। বেশ কয়েকটি পদকও জিতেছিলেন। খেলার পাশাপাশি একটা টেনিস অ্যাকাডেমিও চালাতেন। সেখানে অনেক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিতেন। রাধিকা যাদব আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ডাবলস র‌্যাঙ্কিংয়ে প্রথম ২০ জনের মধ্যে ছিলেন। তাঁর র‌্যাঙ্কিং ছিল ১১৩।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!