- এই মুহূর্তে বি। দে । শ
- আগস্ট ৪, ২০২৫
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ সাহায্য করছে ভারত, অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের, চাপের মুখেও অনড় দিল্লি
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ভারত পরোক্ষভাবে রাশিয়াকে অর্থ সাহায্য করছে। এমনই অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা স্টিফেন মিলার বলেছেন যে, রাশিয়া থেকে অবিলম্বে ভারতের তেল কেনা বন্ধ করা উচিত। রাশিয়ার তেল কিনে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে অর্থ সাহায্য করা গ্রহণযোগ্য নয়।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে, অবিলম্বে ভারতের রাশিয়ান তেল কেনা বন্ধ করা উচিত। রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন চালিয়ে যাওয়া ভারতের পক্ষে গ্রহণযোগ্য নয়।’ ট্রাম্পের ডেপুটি চিফ অফ স্টাফ রাশিয়ার সঙ্গে ভারতের তেল বাণিজ্যের পরিমাণ দেখে অবাক হয়েছিলেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সবাই জেনে অবাক হবে যে, ভারত মূলত রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে চীনের সঙ্গে একই জায়গায় রয়েছে। এটা আশ্চর্যজনক তথ্য।’
৩০ জুলাই ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন এবং রাশিয়ার অস্ত্র ও তেল কেনার জন্য ভারতকে সম্ভাব্য জরিমানা সম্পর্কে সতর্ক করেন। পাশাপাশি ট্রাম্প আরও বলেছেন যে, রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে সম্মত না হলে, রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে এমন যে কোনও দেশ থেকে আমদানির করা পণ্যের ওপর তিনি ১০০% পর্যন্ত শুল্ক আরোপের কথা বিবেচনা করবেন।
গত কয়েক বছরে ভারতের রাশিয়ান তেল আমদানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে ইউক্রেন যুদ্ধের আগে ভারতের তেলের মাত্র ৩% রাশিয়া থেকে আসত। এখন রাশিয়া থেকে ৩৫%–৪০% তেল আমদানি করে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল ক্রয় করার কোনও লক্ষণ দেখাচ্ছে না। ভারতের এক সরকারি সূত্র জানিয়েছে যে, তারা রাশিয়ান তেল আমদানি চালিয়ে যাবে।
❤ Support Us







