- প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ১৯, ২০২২
গোয়ায় তৃণমূলের প্রার্থী দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী।
৪০ আসনের গোয়া বিধানসভায় প্রথম দফার নির্বাচনে ১১ প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল । সব মিলিয়ে ৩০ আসনে লড়বে ।গোয়ায় দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ও চার্চিল আলেমাকেও প্রার্থী করা হয়েছে । তৃণমূলের হয়ে পুরনো কেন্দ্র থেকেই তাঁরা লড়বেন । লুইজিনহো রাজ্যসভার সাংসদ। মাসকয়েক আগে তৃণমূলে যোগ দিয়েচেন তিনি। তাঁর উপর একাধিক দায়িত্ব অর্পণ করছে তৃণমূল। ভোটে জিতলে গোয়ায় তাঁকে আবার ফিরিয়ে আনা হবে। তৃণমূলের আরেক গুরুত্বপূর্ণ প্রার্থী চার্চিল আলেমাও। দলের রাজ্য কমিটির অন্যতম সভাপতি। আরেক সহ-সভাপতি এবং সিপিএমের প্রাক্তন সাংসদ নাফিসা আলিও প্রার্থী হয়েছেন । টুইটারে তাঁদের শুবেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
মঙ্গলহার প্রার্থী তালিকা নিয়ে বৈঠক করেন অভিষেক ও প্রশান্ত কিশোর। এরপর রাজ্য কমিটি, যুব, মহিলা, ব্লক সমস্ত স্তরের কমিটি ঘোষণা করে। সন্ধেয় ঘোষণা করা হয় প্রথম দফার প্রার্থী তালিকা। সব স্তরকে গুরুত্ব দিয়েই প্রার্থী তালিকা তৈরি হয়েছে। তালিকা ঘোষণার মুহূর্তে উপস্থিত ছিলেন গোয়ায় তৃণমূলের ইনচার্জ সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যসভার দুই সদস্য সুস্মিতা দেব ও লুইজিনহো।
গোয়া ভোটে তৃণমূলের সহযোগী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি । বিপরীতে কংগ্রেস, এনসিপি এবং বিজেপি। চার দলের মধ্যে ভোট ভাগাভাগি হলেও বিজেপি কতটা ফায়দা তুলবে, বলা কঠিন । গত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় নি। তবু ক্ষমতাসীন সরকারের পাশে ছিল। এবার শাসকদল সঙ্গে নেই । অন্তরায় হয়ে আছে বিজেপি, কংগ্রেস এবং সদ্য আগত তৃণমূল । এদের টেক্কা দিয়ে দিল্লির শাসক গোষ্ঠির ক্ষমতার দোয়ারে পৌঁছে যাওয়া কি সম্ভব? গোয়ার রাজনৈতিক চরিত্র সবসময় আলাদা এবং কেন্দ্র বিরোধী। ধর্মীয় মেরুকরণের জিগির তুলে এখানে ফায়দা তোলা সম্ভব নয়। খ্রিস্টান প্রভাবিত রাজ্য। মারাঠাদের দাপট, অবহেলার বিষয় নয়। মারাঠা আর ভূমিপুত্র খ্রিস্টানরা যেদিকে, ভোটের গতিও সেদিকে ।
❤ Support Us








