Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৯, ২০২৪

‌দুবাইয়ের বন্যা কেড়ে নিতে চলেছে দুই ভারতীয় কুস্তিগীরের অলিম্পিকের স্বপ্ন

আরম্ভ ওয়েব ডেস্ক
‌দুবাইয়ের বন্যা কেড়ে নিতে চলেছে দুই ভারতীয় কুস্তিগীরের অলিম্পিকের স্বপ্ন

দুই ভারতীয় কুস্তিগীরের প্যারিস অলিম্পিকে খেলার স্বপ্ন কেড়ে নিতে চলেছে দুবাইয়ে ভয়াবহ বন্যা। অবিরত বৃষ্টিপাতের কারণে একের পর উড়ান বাতিল হওয়ায় দুবাই বিমানবন্দরে আটকে পড়েন দুই ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়া ও সুজিত কালকাল। এই পরিস্থিতিতে কিরঘিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত এশিয়ান অলিম্পিক বাছাইপর্বের ম্যাচে দুজনের অংশগ্রহন অনিশ্চিত হয়ে পড়েছে।
এশিয়ান অলিম্পিক বাছাই পর্বের প্রতযোগিতায় অংশগ্রহনের জন্য প্রস্তুতি নিতে রাশিয়ার দাগেস্তানে গিয়েছিলেন দীপক পুনিয়া ও সুজিত কালাকাল। ২ সপ্তাহের প্রস্তুতি শেষে কিরঘিজস্তানের বিশকেকে যাওয়ার উদ্দেশ্যে কোচ কামাল মালিকভ এবং ফিজিওথেরাপিস্ট শুভম গুপ্তার সাথে রাশিয়ার দাগেস্তান থেকে দুবাইতে পৌঁছন। মঙ্গলবার সন্ধ্যায় দুবাই থেকে বিশকেকের ফ্লাইট ছিল দীপকদের।
স্থানীয় সময় রাত ১০.‌৩০–এ তাঁদের নির্ধারিত বিমান বাতিল করা হয়। এরপর টার্মিনালেই রাত কাটাতে বাধ্য হন দীপকরা। এয়ারলাইনটি পরের দিন একই ফ্লাইটে তাদের বুক করেছিল। কিন্তু সেটিও বাতিল হয়ে যায়। ভয়ঙ্কর পরিস্থিতিতে মেঝেতে ঘুমাতে হয়েছে দুই ভারতীয় কুস্তিগীরকে। খাদ্যাভ্যাস নষ্ট হয়ে গেছে। স্যান্ডউইচ এবং পাউরুটি খেয়ে বেঁচে রয়েছেন। দু’‌দিন ধরে প্রশিক্ষণের সুযোগ হয়নি।
মঙ্গলবার পর্যন্ত পুনিয়ার ওজন ৪–৫ কেজি বেশি ছিল। অতিরিক্ত ওজন কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। দুই ভারতীয় কুস্তিগীরের পরিকল্পনা ছিল ট্রায়ালের দুই দিন আগে বিশকেকে পৌঁছানো, যাতে ওজন কমাতে যথেষ্ট সময় পাওয়া যায়। দুবাই বিমানবন্দরে আটকে পড়ায়, সেখানে একটা ছোট জিমনেসিয়াম খুঁজে পেয়েছিলেন দীপক ও সুজিত।  কার্ডিওভাসকুলার ওয়ার্কআউটের জন্য ট্রেডমিল ব্যবহার করছে। যদি বৃহস্পতিবার ফ্লাইটে চড়তে পারেন, তাহলে শুক্রবার ভোরে তারা বিশকেকে পৌঁছবেন এবং সকাল ৮টায় নির্ধারিত ওজন মাপার জন্য  প্রতিযোগিতার স্থানে ছুটে যেতে হবে।
একসময় দুই কুস্তিগীররা ভারতে ফিরে সেখান থেকে বিশকেকের সরাসরি ফ্লাইটে চড়ার বিকল্প রাস্তাও ভেবেছিলেন। কিন্তু ভারতের সমস্ত ফ্লাইট কমপক্ষে ছয় ঘন্টা বিলম্বিত। তাই তাঁরা দুবাইয়ে অবস্থান করার এবং পরিস্থিতি পরিবর্তনের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। আমান সেহরাওয়াত (৫৭ কেজি) এবং ভিনেশ ফোগাট (৫০ কেজি) সহ অন্যান্য কুস্তিগীররা ইতিমধ্যেই বিশকেকে পৌঁছেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!