Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১১, ২০২৩

‌ছোটদের এশিয়া কাপে ভারতকে ৮ উইকেটে উড়িয়ে দিল পাকিস্তান

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ছোটদের এশিয়া কাপে ভারতকে ৮ উইকেটে উড়িয়ে দিল পাকিস্তান

বড়দের ক্রিকেটে ভারতের আধিপত্য থাকলেও ছোটদের ক্রিকেটে দাপট দেখাল পাকিস্তান। যুব এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিল। ভারতকে ৮ উইকেটে উড়িয়ে দিল পাকিস্তান। দুরন্ত সেঞ্চুরি করে পাকিস্তানকে জয় এনে দেন আজান আওয়াইস। প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২৫৯ রান। জবাবে ৩ ওভার বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট আকাডেমি গ্রাউন্ড মাঠে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ৪৬ রানের মধ্যে আর্শিন কুলকার্নি (‌২৪)‌ ও রুদ্র প্যাটেলকে (‌১)‌ হারিয়ে চাপে পড়ে যায় ভারত। আদর্শ সিং ও অধিনায়ক উদয় সাহারানের সৌজন্যে চাপ কাটিয়ে ওঠে। জুটিতে ওঠে ৯৩। ৮১ বলে ৬২ রান করে আউট হন আদর্শ সিং। মুসির সিং (‌২)‌ ও আরাভেল্লি অবনীশ (‌১১)‌ মিডল অর্ডারকে ভরসা দিতে পারেননি।
একসময় ১৫৮ রানে ৫ উইকেট হারায় ভারত। সেখান থেকে দলকে এগিয়ে নিয়ে যান উদয় সাহারান ও শচীন ধাস। ৯৮ বলে ৬০ রান করে আউট হন উদয়। লোয়ার অর্ডারে কোনও ব্যাটারই দু’‌অঙ্কের রানে পৌঁছতে পারেনি। দুরন্ত বোলিং করে ৪৬ রানে ৪ উইকেট নেন মহম্মদ জিশান। ২টি করে উইকেট নেন আমির হাসান ও উবেদ শাহ।
২৫৯ রান নিয়ে জিততে গেলে বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হত। সেটাই করতে পারেননি ভারতীয় বোলাররা। পঞ্চম ওভারে শামিল হোসেনকে (‌৮) তুলে নি‌য়ে পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন মুরুগান অভিষেক। এরপর পাকিস্তানকে এগিয়ে নিয়ে যান শাহাজিব খান ও আজান আওয়াইস। ২৮ তম ওভারে জুটি ভাঙেন মুরুগান অভিষেক। ৮৮ বলে ৬৩ রান করে আউট হন শাহাজিব। এরপর আর ভারতীয় বোলারদের সুযোগ দেননি আজান ও অধিনায়ক সাদ বেগ। এই জুটিই পাকিস্তানকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ১৩০ বলে ১০৫ রান করে অপরাজিত থাকেন আজান। ৫১ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন সাদ বেগ। ২ ম্যাচে ৪ পয়ন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে পাকিস্তান। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!