- দে । শ
- মার্চ ২৩, ২০২৩
রমজানের শুভেচ্ছা বার্তায় উইঘুর আর রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা বাইডেনের
চিত্র : সংবাদ সংস্থা
রমজান উপলক্ষে হোয়াইট হাউসের অভিনন্দন বার্তা। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি জো বাইডেন। শুভেচ্ছাবার্তায় বিশেষ ভাবে উল্লেখ করেছেন চিনের শিনজিয়াং প্রদেশের উইঘু ও বার্মার রোহিঙ্গাদের কথা।
বৃহস্পতিবারের তাঁর দফতর থেকে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, চিনের শিনজিয়াংয়ে বসবাসকারী উইঘুর, বার্মার (মায়ানমার) রোহিঙ্গা-সহ বিশ্ব জুড়ে যে সব জায়গায় ইসলাম ধর্মাবলম্বী মানুষ নিপীড়নের শিকার হচ্ছেন, আমেরিকা এবং তাঁর সহযোগীরা তাঁদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও পাকিস্তানের বন্যা দুর্গতদের কথা।
চিনের শিনজিয়াং প্রদেশে বসবাসকারী উইঘুরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় নিপীড়ন ও অবহেলার শিকার। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভূক্ত দেশগুলো বহুবার আন্তর্জাতিক মঞ্চে এ নিয়ে চিনা প্রশাসনের কড়া সমালোচনা করেছে। পাত্তা দেয়নি বেজিং। কিন্তু রমজান বার্তায় শুধুমাত্র উইঘু না মায়ানমারের রোহিঙ্গাদের কথাও উল্লেখ করেছে হোয়াইট হাউস। উইঘুদের মতো রোহিঙ্গারাও দীর্ঘকাল সামরিক সরকারের নির্যাতনের শিকার হয়েছেন। প্রাণ বাঁচাতে বাধ্য হয়েছেন দেশ ছেড়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় গ্রহণ করতে। সেখানে উদ্বাস্তু শিবিরেও তাঁদের অবস্থা করুণ। এমতাবস্থায় আমেরিকার তাঁদের প্রতি আলাদা করে শুভেচ্ছা বিনিময় ভাবাচ্ছে জিনপিং প্রশাসনকে। পূর্বে আমেরিকাকে কখনো রোহিঙ্গাদের সমস্যা নিয়ে বিশেষ সোচ্চার হতে দেখা যায়নি। এখন পৃথক এ সহমর্মিতা জ্ঞাপনের অর্থ কী? মায়ানমারে চিন নিজের প্রভাব বিস্তার করতে আগ্রহী।চিনা আগ্রসনকে রুখতে ইয়াঙ্গনেও কি আর্থিক সহায়তা দানের স্ট্রাটেজি নেবে ওয়াশিংটন ?
❤ Support Us





