Advertisement
  • প্রচ্ছদ রচনা বি। দে । শ
  • এপ্রিল ১৩, ২০২৪

রবিবারের মধ্যেই ইজরায়েলে আঘাত হানতে পারে ইরান, পাল্টা হুঁশিয়ারি বাইডেনের

আরম্ভ ওয়েব ডেস্ক
রবিবারের মধ্যেই ইজরায়েলে আঘাত হানতে পারে ইরান, পাল্টা হুঁশিয়ারি বাইডেনের

গত সপ্তাহে দামাস্কাসে ইরানের দূতাবাসে ক্ষেপনাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ইজরায়েলের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি ইরান। আগামী রবিবারের মধ্যেই ইজরায়েলের ওপর আঘাত হানতে পারে। আমেরিকার গোয়েন্দা রিপোর্ট তুলে ধরে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এমনই দাবি করেছে। এদিকে ইজরায়েলের ওপর হামলার আশঙ্কা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন।

ইরান ও ইজারেয়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনার পারদ চড়ছে। এই উত্তেজনা চূড়ান্ত আকার ধারণ করে সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসে ক্ষেপনাস্ত্র হামলার পর। হামলায় ইরানের একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ক্ষেপনাস্ত্র হামলার পরপরই ইরান বলে এর পরিনাম ভয়ঙ্কর হবে।

ইরানের রণহুঙ্কারের পর ইজরায়েলও চুপ করে বসে নেই। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য সেনাকে প্রস্তুত থাকার কথা বলেছেন। এক দশকের পুরনো ইরান বনাম ইজরায়েল সংঘাতকে ঘিরে  পশিচম এশিয়ায় আবার যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ইরানকে সতর্কবার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, ইজরায়েলে কোনও রকম হামলা চালালে তার ফল ভাল হবে না। ইরানের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘‌ইজরায়েলে হামলা চালানোর ভুল করবেন না। আমরা ইজরায়েলের প্রতিরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ওদের সবরকম সাহায্য করব। ইরানের উদ্দেশ্য কোনওভাবে সফল হবে না।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!