Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ৫, ২০২২

জ্বালানির মূল্যবৃদ্ধির অনুপাতে বিক্রি হচ্ছে না টিকিট। রাস্তায় কমছে সরকারি বাস !

আরম্ভ ওয়েব ডেস্ক
জ্বালানির মূল্যবৃদ্ধির অনুপাতে বিক্রি হচ্ছে না টিকিট। রাস্তায় কমছে সরকারি বাস !

অফিস টাইমে রাস্তায় সরকারি বাসের সংখ্যা কমছে । প্রায় সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা । কিন্তু কেন? জানা গেছে জ্বালানির মূল্যবৃদ্ধির অনুপাতে বিক্রি হচ্ছে না টিকিট । উঠছে না তেলের দাম তাই রাস্তায় ক্রমশ কমছে সরকারি বাস । বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর পরিসংখ্যান । যেখানে দেখা যাচ্ছে, সিএসটিসি প্রথম ট্রিপে বাস নামাত ৫৫০টি । এখন বাস নামাচ্ছে ৩০০টি । সিএসটিসি দ্বিতীয় ট্রিপে বাস নামাত ৪৫০টি । এখন বাস নামাচ্ছে ২০০টি । সিটিসি আগে প্রথম ট্রিপে বাস নামাত ২৫০টি । এখন প্রথম ট্রিপে বাস নামছে ১০০টি । সিটিসি দ্বিতীয় ট্রিপে বাস নামাত ১২০টি । এখন গড়ে বাস নামছে ৫৫টি ।ফলে অফিস টাইমে মিলছে না বাস । সন্ধ্যা ছ’টার পরে বাস পেতে কালঘাম ছুটছে যাত্রীদের ।

এই মুহূর্তে সিএসটিসির ১১টি আর সিটিসি’র আছে ১২টি ডিপো। প্রতি সপ্তাহে বাস অপারেশনের জন্য প্রয়োজন ২৩ ট্যাঙ্কার তেল । যে টাকা টিকিট বেচে আয় হচ্ছে তা দিয়ে ১০ ট্যাঙ্কারের বেশি তেল কেনা সম্ভব নয় । বর্তমানে কর্মীদের বেতন থেকে অন্যান্য খরচ নিগম করলেও গাড়ির তেলের টাকা তুলতে হয় টিকিট বিক্রি করে । সরকারি বাসের ভাড়া বাড়েনি । যদিও জ্বালানির মূল্য বেড়েই চলেছে ।
প্রতি ডিপোকে সাধারণত সপ্তাহে এক ট্যাঙ্কার করে তেল দেওয়া হয়। ১ ট্যাঙ্কারে তেল থাকে গড়ে ১২০০০ লিটার। আগে তেল কিনতে খরচ হত প্রায় ৮ থেকে ৮.৫ লাখ টাকা । এখন খরচ হচ্ছে ১২.০৫ – ১৩ লাখ টাকা। এক ধাক্কায় তেল কেনার খরচ বাড়লেও টিকিট বেচে আয় হচ্ছে না । আগে সিএসটিসি’র সোম থেকে শুক্র আয় ছিল ৩০ লাখ টাকা । এখন সেই আয় কমে দাঁড়িয়েছে প্রায় ১৪ লাখ টাকা। শনি ও রবিবার আয় হত ১২-১৪ লাখ টাকা । এখন সেই আয় গিয়ে দাঁড়িয়েছে ৮ লাখ টাকার কাছাকাছি । ফলে এক প্রকার বাধ্য হয়েই রাস্তায় কমছে সরকারি বাস । হয়রানি বাড়ছে যাত্রীদের ।

পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য জানিয়েছেন, ‘পর্যাপ্ত সংখ্যক বাস রাস্তায় আমরা নামিয়েছি । যে সংখ্যক বাস চলে তাই চলছে ।’ কিন্তু বাস্তব চিত্রটা অন্যরকম । দিনে সরকারি বাসের দেখা মিললেও সন্ধ্যা গড়াতেই কার্যত বাসের দেখা নেই ৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!