Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৬, ২০২৩

উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো উদ্বোধন করে অমিত শাহ দেবীদুর্গার কাছে দুর্নীতিমুক্ত বাংলার জন্য প্রার্থনা করলেন

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো উদ্বোধন করে অমিত শাহ দেবীদুর্গার কাছে দুর্নীতিমুক্ত বাংলার জন্য প্রার্থনা করলেন

উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজোর উদ্বোধন অনুষ্ঠানে এসে আজ রাজনীতি করব না বলেও রাজনৈতিক বক্তব্যই  রূখলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বললেন, “২০২৪- এর জানুয়ারিতে অযোধ্যায় রামমন্দির উদ্বোন হবে, তার আগে উত্তর কলকাতায় রামমন্দির উদ্বোধন হয়ে গেল। মা দুর্গার কাছে ভ্রষ্টাচার মুক্ত বাংলা গড়ার প্রার্থনা করছি।”
প্রসঙ্গত, উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজোর থিম এবার রামমন্দির। এই পুজোর মূল উদ্যোক্তা হলেন তৃণমূল কাউন্সিলার সজল ঘোষ। অমিত শাহ পুজো উদ্বোধন করেন এবং মাতৃবন্দনা করে আরতি করলেন, দিলেন দুর্নীতিমুক্ত বাংলার ডাক। এই দুর্নীতিমুক্ত বাংলা শব্দটির মধ্যদিয়েই অমিত শাহ বুঝিয়ে দিলেন, বাংলায় দুর্নীতি, ভ্রষ্টাচার হয়।

অমিত শাহ এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো উদ্বোধনের আগে বলেন, “আজ রাজনীতির কথা বলব না। তবে এর পরের বার রাজনীতির কথা বলতে আসব। দেবী দুর্গার কাছে আমার আবেদন দুর্নীতিমুক্ত, ভ্রষ্টাচার মুক্ত বাংলা গড়তে হবে। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। তার আগে সন্তোষ মিত্র স্কোয়ারের এই রামমন্দিরের আদলে তৈরি দুর্গা পুজোর মন্ডপ সারা বিশ্বকে বার্তা দেবে।”

অমিত শাহ পুজো মন্ডপে আসার রাস্তা গেরুয়া আলো দিয়ে সাজান হয়েছিল। অমিত শাহ সোমবার মাত্র কয়েক ঘণ্টার জন্য কলকাতায় এসেছিলেন সজল ঘোষের দুর্গা পুজো অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!