- স | হ | জ | পা | ঠ
- জানুয়ারি ৬, ২০২৩
এক উড়ানে ৮৪৩৫ কিমি। বিশ্ব রেকর্ড গড়ল আলাস্কার পাখি বার টেইলড গডউইট
রেকর্ড দূরত্ব অতিক্রম করল বার টেইলড গডউইট। ১১ দিন টানা কোনো বিরতি না নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে সংবাদ শিরোনামে রাশিয়ার এই পাখি।
গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেতে চলেছে আলাস্কার বার টেইলড গডউইট। রাশিয়ার আলাস্কা থেকে অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশ পর্যন্ত দীর্ঘ ৮৪৩৫ কিমি পথ অতিক্রম করে এক বিরল নজির স্থাপন করেছে পরিযায়ী পাখিটি। গিনেস বুক সংস্থার এক কর্তার কথায়, যাত্রা শুরু হয়েছিল ২০০২ সালের ১৩ অক্টোবর। পাখিটির গতিবিধি সংক্রান্ত তথ্য জানার জন্য তাঁর পৃষ্ঠদেশের নিম্নভাগে লাগালো হয়েছিল ৫ জি চিপ। যার ফলে জানা যাচ্ছে যে এই দূরত্ব অতিক্রম করতে তার সময় লেগেছে ১১ দিন ১ ঘণ্টা। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই যাত্রাপথে পাখিটি কোথাও বিশ্রাম নেয়নি। যা সবথেকে আশ্চর্যের বলে জানাচ্ছেন ওই আধিকারিক।
সারা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে বিরল কিছু দৃষ্টান্তকে নথিভুক্ত করে গিনেস বুক ওফ ওয়ার্ল্ড রেকর্ডস।এবার টেইলড গডউইট পাখিটির এই বিরল কীর্তিও তাঁদের তালিকায় নথিভুক্ত করা হল। এর আগেও এই প্রজাতির পাখিই একটানা উড়ে, রেকর্ড দূরত্ব অতিক্রম করেছিল। ২০২০ সালে, বিরতিহীন ২১৭ মাইল পথ অতিক্রম করেছিল সেই পাখি।এবার সেই পুরনো রেকর্ড ভেঙ্গে গিনিস বুকে নাম লেখাল অন্য আর একটি গডউইট।
তাসমানিয়ার পক্ষী বিশারদ এরিক ওহেলার গিনেস বুক সংস্থার কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনায় জানিয়েছেন গডউইট পাখিটি যেহেতু অবিশ্রান্ত ভাবে এত দীর্ঘ পথ পাড়ি করেছে সেই কারণে ক্ষতিকর প্রভাব পড়েছে তাঁর স্বাস্থ্যের ওপর। অনেকটা ওজন হ্রাস পেয়েছে এই পরিযায়ীর। তাঁর অনুমান অন্তত প্রায় অর্ধেক বা আরও কম হয়ে গেছে তার ওজন।
প্রসঙ্গত, প্রখ্যাত এই পক্ষী বিশারদ আরও জানাচ্ছেন গডউইট পাখিটি পায়ে করে তার যে বাসা সেটা বয়ে নিয়ে যেতে পারে না। ফলে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর পথশ্রমে ক্লান্ত পাখিটি যদি জলে অবতরণ করে তাহলে মৃত্যু ঘটে এই পরিযায়ীর। পক্ষীবিশারদরা জানিয়েছেন , সাধারণত এই প্রজাতির পাখিরা নিউজিল্যান্ডে গেলেও এবারে পূর্ব তাসমানিয়া প্রদেশের আনসন তটভূমিতেই অবতরণ করেছে বিরল কীর্তিধারী এই ডানাবাজ।
❤ Support Us








