- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৪, ২০২৫
ভোট চুরি রুখতে মহাসংগ্রামের ডাক রাহুলের গান্ধির। বিহার থেকে শুরু ‘ভোটাধিকার যাত্রা’
১৭ আগস্ট থেকে বিহারের মাটিতে ‘ভোট চুরি’র বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ডাক দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ‘ভোটাধিকার যাত্রা’ নামে এ আন্দোলন শুধু একটি নির্বাচনী ইস্যু নয়, বরং গণতন্ত্র, সংবিধান এবং ‘এক মানুষ, এক ভোট’ নীতির সুরক্ষার লড়াই বলে দাবি করেছেন তিনি। লোকসভার বিরোধীদলনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘ভোট চুরি রুখতে বিহারের মাটি থেকেই শুরু হচ্ছে আমাদের যাত্রা। দেশের যুবক, শ্রমিক, কৃষক সবাইকে এই গণআন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এবার হবে ভোট চোরদের পরাজয়, জনগণের জয়, সংবিধানের জয়।’
17 अगस्त से #VoterAdhikarYatra के साथ हम बिहार की धरती से वोट चोरी के ख़िलाफ़ सीधी लड़ाई छेड़ रहे हैं।
यह सिर्फ़ एक चुनावी मुद्दा नहीं – यह लोकतंत्र, संविधान और ‘वन मैन, वन वोट’ के सिद्धांत की रक्षा का निर्णायक संग्राम है।
हम पूरे देश में स्वच्छ मतदाता सूची बनवाकर ही रहेंगे।… pic.twitter.com/OQl0BQ3ns9
— Rahul Gandhi (@RahulGandhi) August 14, 2025
কংগ্রেসের মহাসচিব কে.সি. বেনুগোপালও জানান, ১৪ আগস্ট রাত ৮টায় দেশের প্রতিটি জেলায় ‘ভোট চোর, গদি ছাড়ো’ স্লোগানে একযোগে বিক্ষোভ ও মিছিল হবে। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে, কংগ্রেসের প্রতিবাদের অব্যহত থাকবে। কংগ্রেস দাবি করেছে, বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে ভোট চুরি হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। জানা যাচ্ছে, রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভোটাধিকার যাত্রা’ ১৭ আগস্ট সাসারাম থেকে শুরু হয়ে গয়া, মুঙ্গের, ভগলপুর, কাটিহার, পুর্ণিয়া, মধুবনী, ধরভঙ্গা, পশ্চিম চম্পারণ হয়ে ৩০ আগস্ট আরাহে শেষ হবে। এরপর ১ সেপ্টেম্বর পটনার গান্ধী ময়দানে একটি বিশাল সমাবেশের মাধ্যমে এ যাত্রার সমাপ্তি হবে। সমাবেশে কংগ্রেস ছাড়াও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং আরজেডি প্রধান তেজস্বী যাদবসহ মহাগঠবন্ধনের অন্যান্য নেতারা অংশ নেবেন। এ প্রসঙ্গে বেনুগোপাল জানিয়েছেন, ‘ভোট চুরি এবং গণতন্ত্রের অপমান সহ্য করা হবে না। যারা আমাদের ভোট চুরির ষড়যন্ত্র করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছে, তাদের বিচার জনগণ নিশ্চিত করবে।’
To save our vote, our Constitution, our democracy – LOP @RahulGandhi ji along with @yadavtejashwi ji and other Mahagadbandhan leaders will be embark on the Voter Adhikar Yatra across Bihar.
Those who have conspired to steal our vote and destroy our hard-fought democratic system… pic.twitter.com/avk9yyLlkR
— K C Venugopal (@kcvenugopalmp) August 14, 2025
সম্প্রতি, রাহুল গান্ধী কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা এলাকায় ২০২৪ সালের লোকসভা ভোটের পরিসংখ্যান তুলে ধরে বলেছিলেন, সেখানে ৫ ধরণের কারচুপির মাধ্যমে ১ লাখেরও বেশি ভোট চুরি হয়েছে। এ অভিযোগকে কেন্দ্র করে সংসদের ২ কক্ষেই বিরোধীরা তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তারা দাবি করছে, নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বিহারে ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের অংশ। ‘ভোটাধিকার যাত্রা’ ছাড়াও ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে কংগ্রেসের ‘ভোটাধিকার বাঁচাও’ নামে একটি স্বাক্ষর সংগ্রহ অভিযান। এর লক্ষ্য ৫ কোটি স্বাক্ষর সংগ্রহ করে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া, যাতে ভোটাধিকার সংক্রান্ত অভিযোগগুলির প্রতি সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়। কংগ্রেসের প্রতিবাদ ও আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ইতিমধ্যেই তীব্রতর হয়ে উঠেছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকার সংশোধনের বিষয়টি বিহার রাজনীতির সবচেয়ে বড়ো ইস্যুতে পরিণত হচ্ছে। বিরোধীরা বলছেন, ভোট চুরি ও ভোটার তালিকা সংশোধনের নামে শাসকদল মানুষের ভোটাধিকার হরণ করছে, গণতন্ত্রের মেরুদণ্ডর উপর সরাসরি আঘাত করছে।
❤ Support Us








