Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৬, ২০২৬

আরাবুল ইস্যুতে আপত্তি, তবু আইএসএফ-এর সঙ্গে সমঝোতা অটুট— বার্তা মহম্মদ সেলিমের 

আরম্ভ ওয়েব ডেস্ক
আরাবুল ইস্যুতে আপত্তি, তবু আইএসএফ-এর সঙ্গে সমঝোতা অটুট— বার্তা মহম্মদ সেলিমের 

আইএসএফ -এর সঙ্গে সিপিআইএম-এর নির্বাচনী সমঝোতা থাকবে কি না সেই বিতর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘আমরা রিসাইকেল বিন থিওরিতে বিশ্বাস করি না। আমরা মনে করি না কোনও আবর্জনা একটা বিন থেকে অন্য বিন-এ এলেই সে বিশুদ্ধ হয়ে যায়। আমরা মনে করি ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করতে বৃহত্তর বামপন্থী ঐক্য মজবুত হওয়া দরকার। তবে আবারও বলছি আমরা মনে করি না কোনও আবর্জনা একটা বিন থেকে অন্য আর একটা বি-এ এলেই বিশুদ্ধ হয়ে যায়। আমরা এই কাজকে আমরা এন্ডোর্স করি না। এতো দ্রুত তাই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া যায় না। ওই যে বিচারের জন্য গান তৈরি হয়েছিল না, আর কবে, আর কবে? সেই রকম অপেক্ষা করতে হবে। তবে আইএসএফ লড়াই করে সংগঠন করেছে। আমাদের বামফ্রন্টের বাইরে এই দলটি একটি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করা রাজনৈতিক দল। এতো দ্রুত নয়, তাই সময় লাগবে। এখন আশু সমস্যা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বামফ্রন্ট ও বামফ্রন্টের বাইরের সব বামপন্থী দল, যেমন লিবারেশন, যাদের সঙ্গে আমাদের ১০টি আসনে সমঝোতা হয়েছে, তেমন আইএসএফ -এর মতো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করা দলকে ঐক্যবদ্ধ করে মানুষের বিরুদ্ধে যে সব রাজনৈতিক দল আছে তাদের বিরুদ্ধে লড়াই কর।’

সেলিম তাঁর মন্তব্যে বুঝিয়ে দিলেন এখন ছুৎমার্গ দেখিয়ে আরাবুল ইস্যুতে আইএসএফ-এর সঙ্গে বিচ্ছেদে গেলে রাজনৈতিক ভাবে সেটা যৌক্তিক সিদ্ধান্ত হবে না, বরং ক্ষতিই হবে। তাই আরাবুল ইসলামকে আইএসএফ-এর প্রার্থী করাকে সমর্থন না করেও আইএসএফ-এর সঙ্গে ঐক্য বজায় থাকবে বলেই ঘুরিয়ে বার্তা দিলে মহম্মদ সেলিম। সেলিম বুঝিয়ে দিলেন আইএসএফ-এর সিদ্ধান্তকে স্বাগত না জানিয়েও সময়ের দাবিতে তাদের সঙ্গে সমঝোতা বজায় রাখা একটা রাজনৈতিক কৌশল, সেটাই সিপিআইএম করছে।

মহম্মদ সেলিম তাঁর কথায় স্পষ্ট বুঝিয়ে দিলেন, তৃণমূল থেকে আরাবুল ইসলাম এসেই শুদ্ধ হয়ে যাবে, এবং সিপিআইএম আইএসএফ-এর এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করবে সেটা নয়। তবে এই মুহূর্তে সাম্প্রদায়িক বিজেপি ও দুর্নীতিপরায়ণ তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য আরাবুল ইসলাম ইস্যুতে আইএসএফ-এর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আইএসএফ-এর হাত ছেড়ে না দিয়ে উল্টে আইএসএফ-এর সঙ্গে রাজনৈতিক ভাবে আসন সমঝোতায় তারা থাকছে।

প্রসঙ্গত, আইএসএফ-এর ওপর আগের বিধানসভা নির্বাচনে যে আরাবুল ইসলাম ও তাঁর দল তৃণমূল হামলা চালিয়েছিল ভাঙড়ে সেই আরাবুল এবার আইএসএফ-এর নির্বাচনী প্রার্থী। এই বিষয়টা সিপিআইএম কি মেনে আইএসএফ-এর সঙ্গে রাজনৈতিক ও নির্বাচনী সমঝোতায় থাকবে? এই প্রশ্নের উত্তরেই সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য দফতরে এই মন্তব্য করেন। কেননা আরাবুল ইসলাম আইএসএফ-এর প্রার্থী হওয়ার পর থেকে এই প্রশ্নটা বঙ্গ রাজনীতিতে  চর্চিত হচ্ছিল, আরাবুল ইসলামকে সঙ্গে নিয়ে যে আইএসএফ তার সঙ্গে  কি সিপিআইএম আসন সমঝোতায় থাকবে? মহম্মদ সেলিম এক কথায় এই প্রশ্নের উত্তরে জানিয়ে দেন, আইএসএফ-এর এই নীতি সিপিআইএম এন্ডোর্স করে না। তবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বাম ও ধর্মনিরপেক্ষ শক্তিকে নিখুঁত ভাবে এক সুতোয় গাঁথতে আরও  সময় লাগবে, তাই বলে বড় লক্ষ্যে ছোট বিষয়কে বেশি গুরুত্ব দিয়ে আইএসএফ-এর সঙ্গে আসন সমঝোতা থেকে সিপিআইএম সরে আসছে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!