Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • এপ্রিল ২৬, ২০২৫

কপিরাইট মামলায় জড়ালেন অস্কার জয়ী রহমান। সুর চুরির অভিযোগ, ২ কোটি টাকা জরিমানার নির্দেশ আদলতের

আরম্ভ ওয়েব ডেস্ক
কপিরাইট মামলায় জড়ালেন অস্কার জয়ী রহমান। সুর চুরির অভিযোগ, ২ কোটি টাকা জরিমানার নির্দেশ আদলতের

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি ‘পন্নিইন সেলভান ২’-এর গান ‘বীরা রাজা বীরা’কে ঘিরে তৈরি হয় বিতর্ক। সেটি অন্য একটি গান থেকে চুরি করে তৈরি করা, এমনই দাবি উঠেছে। দিল্লি হাইকোর্টে গানের কপিরাইট মামলায় এ আর রহমান ও ‘পিএস-২’ নির্মাতাদের ২ কোটি টাকা জরিমানা করেছে।

এ আর রহমান, ভারতীয় সঙ্গীত জগতে যে নাম উচ্চারণ হলে সম্ভ্রমে তাকায় গানপ্রেমীরা। কেবল ভারতীয়রা নয়, রহমানের সুরের মূর্ছনায় মাতোয়ারা হলিউড থেকে মার্কিন শিল্পদুনিয়া। অস্কারজয়ী এই সুরশ্রষ্টার বিরুদ্ধে গানের সুর চুরির অভিযোগ উঠেছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি ‘পন্নিইন সেলভান ২’-এর গান ‘বীরা রাজা বীরা’কে ঘিরে তৈরি হয় বিতর্ক। সেটি অন্য একটি গান থেকে চুরি করে তৈরি করা, এমনই দাবি উঠেছে। দিল্লি হাইকোর্টে গানের কপিরাইট মামলায় এ আর রহমান ও ‘পিএস-২’ নির্মাতাদের ২ কোটি টাকা জরিমানা করেছে।

রহমানের বিরুদ্ধে সুর চুরির মামলা করেছিলেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত উস্তাদ ফৈয়াজ ওয়াসিফুদ্দিন দাগার। তিনি অভিযোগ করেন, এ আর রহমান আর ছবির প্রযোজনা সংস্থা মাদ্রাজ টকিজ ও লায়কা প্রোডাকশনস তাঁর বাবা ও কাকার তৈরি করা একটি শাস্ত্রীয় সুর ‘শিব স্তুতি’ অনুমতি ছাড়াই ব্যবহার করেছেন। এই সুরটি প্রয়াত উস্তাদ নাসির ফৈয়াজুদ্দিন দাগার আর তাঁর ভাই প্রয়াত উস্তাদ জাহিরুদ্দিন দাগারের সৃষ্ট। দাগার দাবি করেছেন, ‘বীরা রাজা বীরা’ সুর, তাল, এবং লয়ে সম্পূর্ণভাবে ‘শিব স্তুতি’-র অনুকরণ। তবে গানটির কথাগুলি আলাদা। ১৯৭০-এর দশকে তৈরি এই গান পারিবারিক মৌখিক চুক্তির মাধ্যমে কপিরাইট তাঁর কাছে রয়েছে। দিল্লি হাই কোর্টের বিচারপতি প্রতিভা এম. সিং বলেছেন, ‘বীরা রাজা বীরা’ গানটি পুরোপুরি কপি না হলেও, অন্য উপাদান যোগ করে গানটিকে আধুনিক রূপ দেওয়া হলেও, সাধারণ শ্রোতার কাছে এটি ‘শিব স্তুতি’-র মতোই শোনায়।

আদালত নির্দেশ দিয়েছে, গানটির ঋণস্বীকার-এর জায়গা পরিবর্তন করতে হবে। আগের লেখা ‘দগরভানি ধ্রুপদী থেকে অনুপ্রাণিত’ এর পরিবর্তে ‘প্রয়াত উস্তাদ নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও প্রয়াত উস্তাদ জাহিরুদ্দিন দাগারের শিব স্তুতি থেকে অনুপ্রাণিত’ – এ কথা লিখতে হবে। আদালত আরো জানিয়েছে, জরিমানার ২ কোটি টাকা মামলার চূড়ান্ত রায় পর্যন্ত আদালতের রেজিস্ট্রিতে জমা থাকবে। সেই সঙ্গে ফৈয়াজ ওয়াসিফুদ্দিন দাগার-কে মামলার খরচ হিসাবে ২ লাখ টাকা দিতে হইবে। এ আর রহমান ও অন্যান্য অভিযুক্তদের আগামী ৪ সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ করতে হবে।

এছাড়াও, এই সুর চুরির বিষয়টি নিয়ে এ আর রহমানকে কটাক্ষ করেন বিচারপতি প্রতিভা এম. সিং। তিনি বলেন এটা খুবই দুর্ভাগ্যজনক যে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন শিল্পী প্রথমে অভিযোগকারীর বক্তব্যকে মানতেই চাননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে খুব অনিচ্ছার সঙ্গে বিষয়টিকে স্বীকৃতি দিয়েছেন। যদিও রহমানের পক্ষ থেকে আদালতে যুক্তি দেওয়া হয়, সিনেমায় ব্যবহৃত ‘শিব স্তুতি’ একটি প্রাচীন রচনা, যা ধ্রুপদী সঙ্গীতের একটি অংশ। তাঁর দাবি, ‘বীরা রাজা বীরা’ একটি মৌলিক সৃষ্টি, যাতে পাশ্চাত্য সঙ্গীতের ছোঁয়া রয়েছে। এটি ২২৭টি স্তরের সুরের সমন্বয়ে তৈরি। পরবর্তী শুনানিতে এই মামলার চুড়ান্ত রায় দেওয়া হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!