Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জানুয়ারি ১২, ২০২৬

৮৩তম গোল্ডেন গ্লোবে পুরষ্কার পেলেন কারা ?

আরম্ভ ওয়েব ডেস্ক
৮৩তম গোল্ডেন গ্লোবে পুরষ্কার পেলেন কারা ?

১৯৫৯ সালে ভি শান্তারাম প্রথম ভারতকে প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার এনে নিয়েছিলেন। তারপর এআর রহমান এবং এমএম কিরাভানি এই মর্যাদাপূর্ণ সম্মান পেয়েছেন। তারপর থেকে শুধুই খরা। এই বছর পায়েল কাপাডিয়ার ‘‌অল উই ইমাজিন অ্যাজ লাইট’‌ গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। এবার সেরা ছবি নির্বাচিত হয়েছে পল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’।

৮৩তম গোল্ডেন গ্লোবে সেরা ছবি শিরোপা জেতা ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ বিপ্লবী কাহিনী নিয়ে তৈরি‌। শুধু সেরা ছবিরই নয়, একাধিক পুরস্কার এসেছে ‘‌ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’–এর ঘরে। সেরা চিত্রনাট্যর পুরস্কার পেয়েছে ‘‌ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’‌। ৯ টি বিভাগে মনোনয়ন পেয়ে শীর্ষে ছিল ‘‌ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’‌। তারপর ৮টি বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘‌সেন্টিমেন্টাল ভ্যালু’‌।

‘‌দ্য সিক্রেট এজেন্ট’‌–এ অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ওয়াগনার মৌরা। অন্যদিকে, সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি (‌হ্যামনেট)‌। ‘‌ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’‌–এর জন্য সেরা মহিলা সহ–অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তেয়ানা টেলর। সেরা অ্যানিমেটেড ছবি ‘কে–‌পপ ডেমন হান্টার্স’। বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র, দ্য সিক্রেট এজেন্ট। সেরা সিনেমাটিক এবং বক্স অফিস পুরস্কার জিতেছে, সিনার্স। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন (‌ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার)‌।

অন্যান্য বিভাগে পুরস্কার জিতেছে:‌
কমেডি বা সঙ্গীত বিভাগে সেরা অভিনেতা – টিমোথি হাল শালামে
কমেডি বা সঙ্গীত বিভাগে সেরা অভিনেত্রী – মেরি রোজ বাইর্ন
সেরা পুরুষ সহ-অভিনেতা – স্টেলান স্কারসগার্ড, সেন্টিমেন্টাল ভ্যালু
সেরা মহিলা সহ-অভিনেত্রী – তেয়ানা টেলর, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার
টিভি সিরিজের সেরা পুরুষ অভিনেতা – নোয়া ওয়াইল, দ্য পিট
টিভি সিরিজে সেরা মহিলা অভিনেত্রী (সঙ্গীত অথবা কমেডি) – জিন স্মার্ট, হ্যাকস
সেরা পুরুষ অভিনেতা, টিভি নাটক – ওয়েন কুপার, অ্যাডোলেসেন্স
সেরা গানের মোশন পিকচার – কে-পপ ডেমন হান্টার্স
মোশন পিকচারের জন্য সেরা স্কোর – লুডভিগ গোরানসন, সিনারস
সেরা পারফরমেন্স পুরুষ, সীমিত সিরিজ – স্টিফেন গ্রাহাম, অ্যাডোলেসেন্স
সেরা ছবি এবং নাটকের পুরস্কার– হ্যামনেট
মিউজিক্যাল বা কমেডি– দ্য স্টুডিও

ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বেভারলি হিল্টন থেকে কৌতুকাভিনেতা নিকি গ্লেজার অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। বলিউড এবং হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া তিনি তাঁর ফ্যাশন সেন্স এবং স্বামী নিক জোনসের সঙ্গে সকলকে মোহিত করেছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!