- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ১১, ২০২৫
সাত–সকালেই গুজব, মারা গেছেন ধর্মেন্দ্র, হেমা–এষা জানালেন মৃত্যুর খবর সঠিক নয়
মঙ্গলবার সাত সকালেই গুজব রটে যায় মারা গেছেন বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। এই নিয়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে খবরও প্রকাশিত হয়। কিন্ত ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর খবর সঠিক নয়। চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা।
কয়েকদিন আগে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এই প্রবীণ অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে তাঁকে নিয়মিত চেকআপের জন্য ভর্তি করা হয়। কিন্তু বয়সজনিত জটিলতার কারণে তাঁর অবস্থার আরও অবনতি হওয়ায় ঝুঁকি এড়াতে চিকিৎসকরা ধর্মেন্দ্রকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে স্থানান্তরিত করেন। ভেন্টিলেটরেই রয়েছেন এই প্রবীন অভিনেতা। চিকিৎসকরা জানিয়েছিলেন, ভেন্টিলেটরে থাকলেও উদ্বেগের কোনও কারণ নেই।
What is happening is unforgivable! How can responsible channels spread false news about a person who is responding to treatment and is recovering? This is being extremely disrespectful and irresponsible. Please give due respect to the family and its need for privacy.
— Hema Malini (@dreamgirlhema) November 11, 2025
ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় তাঁর স্ত্রী হেমা মালিনী ক্ষুব্ধ। তিনি টুইট করেছেন, ‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল চ্যানেলগুলি কীভাবে একজন ব্যক্তির চিকিৎসায় সাড়া দিচ্ছে এবং সুস্থ হয়ে উঠছে সে সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন। দয়া করে পরিবার এবং তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি যথাযথ সম্মান জানান।’ এষা দেওলও বাবার মৃত্যুর খবর উড়িয়ে দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ধর্মেন্দ্রর মৃত্যুর খবর উড়িয়ে দিয়ে এশা দেওল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মিডিয়া অতিরিক্ত প্রচার করছে এবং মিথ্যা খবর ছড়াচ্ছে। আমার বাবা স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। আমরা সকলকে আমাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি। বাবাদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার জন্য ধন্যবাদ।’
View this post on Instagram
সূত্রের খবর অনুযায়ী, এই প্রবীণ অভিনেতা বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে আছেন। অভিনেতার পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। ধর্মেন্দ্র মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সিনিয়র হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেব পাহলাজানির তত্ত্বাবধানে রয়েছেন।
❤ Support Us








