Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৭, ২০২৩

ভারতকে শেষ ম্যাচে হারিয়ে মান বাঁচাল অস্ট্রেলিয়া, ফিরে পেল আত্মবিশ্বাস

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতকে শেষ ম্যাচে হারিয়ে মান বাঁচাল অস্ট্রেলিয়া, ফিরে পেল আত্মবিশ্বাস

বিশ্বকাপের আগে মনোবল কিছুটা ফিরে পেল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার কাছে ৩–০ ব্যবধানে সিরিজ হারার পর ভারতের কাছেও হোয়াইটওয়াশের আশঙ্কা ছিল। প্রথম দুটি ম্যাচ হেরে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচ জিতে সম্মান কিছুটা পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সরা জিতলেন ৬৬ রানে। শেষ ম্যাচে জেতার পাশাপাশি ব্যাটারদের রান পাওয়াটাও স্বস্তি দিল টিম ম্যানেজমেন্টকে।
রাজকোটে তৃতীয় একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ওপেনিং জুটিতে ৮.১ ওভারে ৭৮ রান ওঠে অস্ট্রেলিয়ার। ৩৪ বলে ৫৬ রান করে প্রসিদ্ধ কৃষ্ণর বলে আউট হন ডেভিড ওয়ার্নার। এরপর ১১৯ বলে ১৩৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন মিচেল মার্শ ও স্টিভ স্মিথ। ২১৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। ৮৪ বলে ৯৬ রান করে আউট হন মিচেল মার্শ। তিনি কুলদীপ যাদবের শিকার।
মার্শ আউট হওয়ার পরপরই ফেরেন স্টিভ স্মিথ (‌৬১ বলে ৭৪)‌। সিরাজের বলে তিনি এলবিডব্লু হন। অ্যালেক্স ক্যারি ১৯ বলে ১১ রান করে বুমরার বলে আউট হন। প্রত্যাবর্তনের ম্যাচে ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল। ৭ বলে মাত্র ৫ রান করে বুমরার বোল্ড হন। ১৩ বলে ৯ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন ক্যামেরন গ্রিন। ডেথ ওভারে জ্বলে উঠতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ৪৯ তম ওভারের শেষ বলে মার্নাস লাবুশেনকে (‌৫৮ বলে ৭২)‌ ফেরান বুমরা। নির্ধারিত ৫০ ওভারে ৩৫২/‌৭ তোলে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স ২২ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। ৮১ রানে ৩ উইকেট নেন বুমরা। ৪৮ রানে ২ উইকেট কুলদীপের। সিরাজ ও প্রসিদ্ধর ১টি করে উইকেট।
ঈশান কিষাণ ও শুভমান গিল না থাকায় এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন ওয়াশিংটন সুন্দর। ওপেনিং জুটিতে ১০.‌৫ ওভারে ৭৪ রান তোলে ভারত। ওয়াশিংটন সুন্দরকে (‌৩০ বলে ১৮)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন ম্যাক্সওয়েল। এরপর ভারতকে টানেন রোহিত ও কোহলি। ২১ তম ওভারের শেষ বলে দলের ১৪৪ রানের মাথায় ম্যাক্সওয়েলের বলেই আউট হন রোহিত। ৫৭ বলে তিনি করেন ৮১। ৬ ওভার পর কোহলিকেও (‌৬১ বলে ৫৬)‌ তুলে নেন ম্যাক্সওয়েল। ৩০ বলে ২৬ রান করে মিচেল স্টার্কের বলে আউট হন লোকেরশ রাহুল। সূর্যকুমার এদিন রান পাননি। ৮ রান করে হ্যাজেলউডের বলে তিনি আউট হন।
সূর্য আউট হওয়ার পরেরে ওভারেই ফিরে যান শ্রেয়স আয়ার। ৪৩ বলে ৪৮ রান করেন তিনি। শ্রেয়স ফিরে যাওয়ার পরপরই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। শেষদিকে কিছুটা লড়াই করেন রবীন্দ্রে জাদেজা। ৩৬ বলে তিনি করেন ৩৫। শেষ পর্যন্ত ৪৯.‌৪ ওভারে ২৮৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ৪০ রানে ৪ উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪২ রানে ২ উইকেট হ্যাজেলউজড।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!