Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৬, ২০২৩

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক, রানির মুকুটে থাকছে না কোহিনুর,রাজা পরছেন না রাজপোশাক

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক, রানির মুকুটে থাকছে না কোহিনুর,রাজা পরছেন না রাজপোশাক

শনিবার, ৬ মে, ২০২৩। গোটা বিশ্ব আজ এক সত্যিকারের রাজ্যভিষেকের সাক্ষী। আজ গ্রেট ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক। রানী দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেকের সাক্ষী হতে সশরীরে থাকছেন সারা বিশ্বের, বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ভারত থেকে উপস্থিত রয়েছে এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এবং ভরতের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বের বহু দেশের প্রতিনিরা। রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিক ভাবে এই রাজ্যাভিষেকের মাধ্যমে গ্রেট ব্রিটেনের সিংহাসনে বসতে চলেছেন। রাজা তৃতীয় চার্লস স্ত্রী রাণী কামেলিয়াকেও রানীর মর্যাদার আনুষ্ঠানিক স্বীকৃতি পাবেন এই দিন। ৭০ বছর পরে ব্রিটিশ রাজ-পরিবারের ইতিহাসে নতুন যুগের সূচনা হচ্ছে আই দিনটিতে। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের রাজ্যাভিষেকের মধ্য দিয়ে ১৯৫৩ সালের স্মৃতি আবার ফুটে উঠবে ওয়েস্টমিনস্টার অ্যাবের প্রতিটি দেওয়ালে। এই অনুষ্ঠানেই রাজা তৃতীয় চার্লসের হাতে উঠে আসবে দেশের দায়িত্বের সেই রাজদণ্ড। তবে রাজা রাজপোশাক পরছেন না, রানির মুকুটে থাকছে না কোহিনুর।

লন্ডনের সময় শনিবার, ৬ মে, সকাল ১১টা নাগাদ জুবিলি কোচ বা বিশেষ গাড়িতে চেপে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে পর্যন্ত মিছিলে শামিল হবেন চার্লস ও রাানি ক্যামিলা। ওয়েস্টমিনস্টার অ্যাবের ব্যালকনিতে জনতার সামনে রাজাকে পেশ করবেন আর্চবিশফ অফ ক্যান্টারবেরি। সেখানে ঈশ্বর ও চার্চ অফ ইংল্যান্ডের প্রতি আনুগত্যের শপথ নেবেন রাজা তৃতীয় চার্লস। তখনই রাজা তৃতীয় চার্লসের হাতে রাজদণ্ড ও গোলক তুলে দেবেন বিশপ। তারপর রবিবার, উইন্ডসর ক্যাসলে করোনেশন কয়্যার বা সমবেত সংগীত ।

আজ থেকে ৭০ বছর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের পর শনিবার ,৬ মে আবার  রাজ্যাভিষেক হতে চলেছে রাজা তৃতীয় চার্লসের। এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় শুক্রবারই  লন্ডনে পৌঁছে গিয়েছেন। আমন্ত্রিত হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। মুম্বইয়ের বিখ্যাত ডাব্বাওয়ালাদের হয়ে দু’জন প্রতিনিধিও থাকছেন এই রাজ্যাভিষেক অনুষ্ঠানে। রাজাকে উপহার হিসেবে ওয়ারকারি সম্প্রদায়ের তৈরি একটি পাগড়ি ও চাদর দেবেন তাঁরা। ২০০৩ সালে তৃতীয় চার্লসের ভারত সফরের সময় মুম্বইয়ের  ডাব্বাওয়ালাদের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। এছাড়া, চার্লস ফাউন্ডেশনের শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ বছরের স্নাতক সৌরভ ফাডকে নামের আর্কিটেক্টকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। আমন্ত্রণ জানানো হয়েছে হুগলির প্রত্যন্ত গ্রামের মেয়ে প্রিয়াঙ্কা মল্লিককে। প্রিয়াঙ্কা রাজা তৃতীয় চার্লসের জন্য কসমিক বাটারফ্লাই ব্রোচ তৈরী করে দিয়েছেন। তাঁর এই অন্যান্য শিল্পসত্তার জন্য রাজ পরিবারের তরফে তাঁকে মেল করে স্বীকৃতির  জানিয়ে  আমন্ত্রণ করা হয়েছে। প্রিয়াঙ্কা বাকিংহাম প্যালেসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ডাক পেয়েও শারীরিকভাবে এই অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে রানি ক্যামিলার মুকুটে থাকছে না কোহিনুর। কেন এই সিদ্ধান্ত, তা স্পষ্ট করেনি বাকিংহাম প্যালেস। রাজা তৃতীয় চার্লস পরছেন না চিরাচরিত রাজপোশাক, তিনি সামরিক সাজে নিজেকে সজ্জিত করে অনুষ্ঠানে উপস্থিত হবেন। এই কোহিনূর ভারত থেকে ব্রিটিশরা নিয়ে যায়। মনে করা হচ্ছে, পরোক্ষে ভারতের কূটনেতিক চাপের জন্যই এই সিদ্ধান্ত রানির মুকুটে থাকছে না কোহিনুর। রানির মুকুটে কোহিনুর রাজ্যাভিষেকের অনুষ্ঠানে থাকলে সেটা ভারতীয়দের মনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেই কালো দিনগুলির  স্মৃতিকে আবার চোখের সামনে আনতে চাইছে না লন্ডন। স্বাধীনতার পর থেকে বহুবার কোহিনুরকে ভারতে ফিরিয়ে আনার দাবি জোরাল হলেও কোহিনুর ভারতে ফেরেনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!