Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ২৭, ২০২২

কোচবিহারে হুলুস্থুল, গৃহস্থের শৌচাগারের সামনে চিতাবাঘ!

আরম্ভ ওয়েব ডেস্ক
কোচবিহারে হুলুস্থুল,  গৃহস্থের শৌচাগারের সামনে  চিতাবাঘ!

হুলুস্থুল কাণ্ড কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকায়। চিতাবাঘের উপস্থিতির কথা ছড়িয়ে পড়তেই ভিড় জমে গিয়েছে জনৈক মনোজবাবুর বাড়ির সামনে।বৃহস্পতিবার সকালবেলা হুলস্থুল পড়ে গেল কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায়। ঘুমচোখে শৌচাগারের দিকে এগচ্ছিলেন স্থানীয় বাসিন্দা মনোজবাবু । কিন্তু সামনে ওটা কী? আতঙ্কে চিৎকার করেন মনোজবাবু। চিতাবাঘের উপস্থিতির কথা ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় জনৈক মনোজ সরকারের বাড়ির সামনে। খবর পেয়ে আসেন বন দফতরের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশও। তবে এত সংখ্যক কৌতুহলী মানুষকে সামলাতে হিমশিম খায় পুলিশ। কেউ কেউ চিতাবাঘ দেখতে পাঁচিল ডিঙিয়ে ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে  ১৪৪ ধারা জারি হয়।

ইতিমধ্যেই চিতাবাঘটিকে চিহ্নিত করা গিয়েছে বলে বন দফতর সূত্রে খবর। তবে এ পর্যন্ত তাকে বাগে আনা যায়নি। মনোজবাবুর বাড়ির ভিতর শুরু হয়েছে জাল পাতার কাজ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!