Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৮, ২০২৬

১৩ জুলাই থেকে মাধ্যমিকের অনলাইন ‘রেজিস্ট্রেশন’, ৩১ জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের ‘এনরোলমেন্ট’, সময়সীমা বেঁধে দিল শিক্ষা পর্ষদ

আরম্ভ ওয়েব ডেস্ক
১৩ জুলাই থেকে মাধ্যমিকের অনলাইন ‘রেজিস্ট্রেশন’, ৩১ জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের ‘এনরোলমেন্ট’, সময়সীমা বেঁধে দিল শিক্ষা পর্ষদ

নতুন শিক্ষাবর্ষের প্রশাসনিক কাজকর্মে গতি আনতে একই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্যের দুই শিক্ষা পর্ষদ। একদিকেআগামী ১৭ জুলাই থেকে একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের এনরোলমেন্ট ফর্ম অনলাইনে জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অন্যদিকে১৩ জুলাই থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্কুলগুলিকে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ীআগামী ১৭ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণির সমস্ত পরীক্ষার্থীর এনরোলমেন্ট ফর্ম অনলাইনে জমা দিতে হবে সংশ্লিষ্ট স্কুলগুলিকে। শুধু ফর্ম জমা দিলেই হবে নাএকই সময়ের মধ্যে পরীক্ষার্থীদের প্রাপ্য সমস্ত ফি-ও সংসদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে বলেই মনে করা হচ্ছে। ফলে এনরোলমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য নির্ভুলভাবে যাচাই করে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার উপর জোর দিয়েছে সংসদ।

সংসদ সূত্রের খবরএনরোলমেন্ট প্রক্রিয়ার পাশাপাশি তৃতীয় সেমেস্টারের পাঠ্যবই সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে। বিদ্যাসাগর ভবনের বুক মার্ট থেকে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা তৃতীয় সেমেস্টারের এনভায়রনমেন্টাল সায়েন্স’ বই এবং ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার’ বই সংগ্রহ করতে পারবেন। এ ছাড়াও বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট’-এর তৃতীয় সেমেস্টারের বইইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। সংসদ জানিয়েছেখুব শীঘ্রই বইগুলি তাদের বিভিন্ন আঞ্চলিক অফিসেও বিক্রির জন্য পৌঁছে দেওয়া হবেযাতে জেলার ছাত্রছাত্রীদের কলকাতায় না এসে সহজেই বই সংগ্রহের সুযোগ হয়।

অন্য দিকেমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন’-রর সূচি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের নির্দেশ অনুযায়ীআগামী ১৩ জুলাই থেকে তাদের নির্দিষ্ট পোর্টাল wbbsedata.comএ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। ২৫ জুলাই পর্যন্ত স্কুলগুলি অনলাইন রেজিস্ট্রেশন’-এর কাজ সম্পন্ন করার সুযোগ পাবে। নবম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের ভবিষ্যতের মাধ্যমিক পরীক্ষার নথিভুক্তিকরণের ক্ষেত্রে এই নথিভূক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ

তবে এ বার রেজিস্ট্রেশন শুরুর আগে একটি গুরুত্বপূর্ণ শর্তের কথাও স্পষ্ট করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যেসব স্কুলের রিভিউ বা স্ক্রুটিনি সংক্রান্ত ফি এখননো বকেয়া রয়েছেসে বকেয়া সম্পূর্ণ পরিশোধ না করলে নতুন রেজিস্ট্রেশনের কাজ করা যাবে না। অর্থাৎপূর্ববর্তী আর্থিক দায় মিটিয়েই নবম শ্রেণির ছাত্রছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং আর্থিক বকেয়া নিষ্পত্তির লক্ষ্যেই এ সিদ্ধান্ত বলে দাবি পর্ষদের।

শিক্ষা মহলের একাংশের মতেএকই সময়ে দুই পর্ষদের পৃথক প্রশাসনিক কর্মসূচি শুরু হওয়ায় আগামী কয়েক সপ্তাহ স্কুলগুলির উপর কাজের চাপ উল্লেখযোগ্য ভাবে বাড়বে। একদিকে উচ্চ মাধ্যমিক স্তরের এনরোলমেন্ট’, অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন’—দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে। ফলে ছাত্রছাত্রীদের নথিপত্র যাচাইতথ্য আপলোডফি জমা এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ দ্রুত সম্পন্ন করতে স্কুল কর্তৃপক্ষকে আগেভাগেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন

শিক্ষা দফতরের কর্তাদের মতেডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সমস্ত তথ্য অনলাইনে সংরক্ষণ এবং সময়মতো প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ফলে ছাত্রছাত্রীঅভিভাবক এবং স্কুল— তিন পক্ষকেই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন’—দুই ক্ষেত্রেই কোনো ত্রুটি বা বিলম্ব ভবিষ্যতে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!