Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৩১, ২০২৬

বর্ণাঢ্য মিছিল সহযোগে ৮ এপ্রিল মনোনয়ন জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়  

আরম্ভ ওয়েব ডেস্ক
বর্ণাঢ্য মিছিল সহযোগে ৮ এপ্রিল মনোনয়ন জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়  

২০২৬-এর রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাকপ্রচারের পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যেই মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী ৮ এপ্রিল ভবানীপুর আসনের তৃণমূল প্রার্থী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন পেশ করবেন। তিনি কালীঘাট ব্রিজ থেকে মিছিল করে সরাসরি সার্ভে বিল্ডিংয়ে পৌঁছাবেন এবং সেখানে মনোনয়ন জমা দেবেন।

 

রাজ্যে সব দলই নিজের আসনগুলিতে ভোটপ্রচারে তৎপর। প্রার্থীরা এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের জন্য সমর্থন চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় ঘুরে বিজেপির বিরুদ্ধে প্রচার করছেন। পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলোও জনগণের সামনে তুলে ধরছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে প্রচারে থাকবেন এবং সম্ভবত ৮ এপ্রিল সকালেই কলকাতায় ফিরবেন।

 

তৃণমূল ভোটের আগে বিভিন্ন সম্প্রদায়ের নাগরিকদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছে। এই বৈঠকে শিখ, জৈনসহ একাধিক সম্প্রদায়ের মানুষ উপস্থিত থাকবেন, তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন না; শীর্ষস্থানীয় নেতারা এই বৈঠক পরিচালনা করবেন।

 

মনোনয়ন জমা দেওয়ার সময়সূচি অনুযায়ী:

প্রথম দফার ভোটে মনোনয়ন জমা দিতে হবে ৬ এপ্রিলের মধ্যে। প্রথম দফার মনোনয়ন স্ক্রুটিনির শেষ দিন ৭ এপ্রিল। প্রথম দফার মনোনয়ন প্রত্যাহার শেষ দিন ৯ এপ্রিল। দ্বিতীয় দফায় মনোনয়ন জমা দিতে হবে ৯ এপ্রিলের মধ্যে। দ্বিতীয় দফার মনোনয়ন স্ক্রুটিনির শেষ দিন ১০ এপ্রিল। দ্বিতীয় দফার মনোনয়ন প্রত্যাহার শেষ দিন ১৩ এপ্রিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!